প্রতীকী ছবি।
কালিম্পঙের প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রতি মাসে ২৪ হাজার টাকা বেতন দেওয়া হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকলেই আবেদন করা যাবে। লিখিত ও মৌখিক পরীক্ষা এবং প্র্যাক্টিক্যাল উত্তীর্ণ হতে পারলেই চাকরির সুযোগ মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে কালিম্পং জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন প্রার্থীরা। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী জমা দিতে হবে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কালিম্পং জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।