Rashmika Mandanna

বিজয়ের সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছে! এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রশ্মিকার?

শোনা যায়, প্রাক্তন রক্ষিত শেট্টীর সাহায্যেই নাকি রশ্মিকার সিনেদুনিয়ায় অভিষেক হয়েছে। কিন্তু, কী কারণে ভেঙে যায় রশ্মিকার প্রথম বিয়ে?

Advertisement
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৩
Rashmika mandanna first Wedding Called Off allegedly Due to vijay Devarkonda

রশ্মিকার প্রথম বিয়ে কেন ভেঙেছিল? ছবি: সংগৃহীত।

দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড— বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ে নিয়ে আলোচনা। শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় বিয়ে হতে চলেছে তারকাযুগলের। যদিও এর আগেও এক বার বিয়ে ঠিক হয় অভিনেত্রীর। বাগ্‌দানও হয়ে যায়। কিন্তু, বছরখানেকের মাথায় ভাঙে বিয়ে। তিনিও দক্ষিণী ছবির অভিনেতা, নাম রক্ষিত শেট্টী। কিন্তু, কী কারণে ভাঙে সেই বিয়ে?

Advertisement

২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির মাধ্যমে বিনোদনজগতে কাজ শুরু রশ্মিকার। ওই ছবির প্রযোজক ছিলেন রক্ষিত। সেই ছবির সেটেই একে অন্যের প্রেমে পড়েন রক্ষিত ও রশ্মিকা। ২০১৭ সালে বাগ্‌দানও সারেন তাঁরা। যদিও সম্পর্ক টেকেনি তাঁদের। ২০১৮ সালে রক্ষিত ও রশ্মিকার প্রেমে চিড় ধরে। বাগ্‌দান ভেঙে বেরিয়ে আসেন দুই তারকা। তবে প্রেম ভাঙলেও পরস্পরের প্রতি তিক্ততা পুষে রাখেননি কেউই। যখন রশ্মিকার সঙ্গে রক্ষিতের আংটিবদল হয় তখন অভিনেত্রীর বয়স ছিল ২১ বছর। রক্ষিতের ৩৪ বছর। দু’জনের মধ্যে বয়সের তফাত ১৩ বছরের হলেও সেই পার্থক্যকে বিশেষ আমল দেননি তাঁরা। আংটিবদলের অনুষ্ঠানে আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকে আমন্ত্রণ জানিয়েছিলেন রশ্মিকা এবং রক্ষিত। আংটিবদলের পাশাপাশি কেকও কাটেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াই হাজারের বেশি অতিথি।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম্‌’ ছবিতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রশ্মিকা। ছবি মুক্তি পাওয়ার পরে বিজয় এবং রশ্মিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের। এর পরেই ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে ভেঙে যায় রশ্মিকা এবং রক্ষিতের। শোনা যায়, দুই তারকার বাড়ি থেকে আংটিও ফিরিয়ে দেওয়া হয়। রশ্মিকা-বিজয়ের ‘ঘনিষ্ঠতা’ই নাকি রক্ষিতের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ বলে শোনা যায়। ফলে তার পর থেকেই নানা ভাবে কটাক্ষের শিকার হতে থাকেন রশ্মিকা। যদিও এই নিয়ে সরাসরি কেউ কখনও কোনও মন্তব্য করেননি।

Advertisement
আরও পড়ুন