Murder Accused arrested

২০২১ সালে শীতলকুচিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় শিলিগুড়ি থেকে সিবিআইয়ের হাতে গ্রেফতার প্রধান অভিযুক্ত

২০২১ সালে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর মানিকের উপর আচমকা হামলা চালায় শ্যামল ও তাঁর দলবল। লোহার রড দিয়ে তাঁকে প্রথমে আঘাত করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ০১:১০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় কোচবিহারের শীতলকুচির এক বিজেপি কর্মী মানিক মৈত্র খুনে জড়িত থাকা প্রধান অভিযুক্তকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করল সিবিআই। ধৃতোর নাম শ্যামল বর্মণ।

Advertisement

সিবিআই জানিয়েছে, ধৃতের নামে এফআইআর দায়ের হওয়ার পর থেকে নিরুদ্দেশ ছিলেন তিনি। এমনকি, তাঁর খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা নগদ পুরষ্কারও ঘোষণা করে তারা। বৃহস্পতিবার মানিককে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অভিযোগ, ২০২১ সালে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর মানিকের উপর আচমকা হামলা চালায় শ্যামল ও তাঁর দলবল। লোহার রড দিয়ে তাঁকে প্রথমে আঘাত করা হয়। যদিও এফআইআরে গুলি চালানোর কথাও বলা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালের নিয়ে যাওয়া হয়। ভর্তি করানোর পরের দিন মৃত্যু হয় তাঁর।

পরবর্তী কালে মানবাধিকার কমিশনের তরফ থেকে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হলে, বিচারপতি সেই ঘটনার তদন্তভার প্রদান করে সিবিআইকে। সেই মতো তদন্ত শুরু করে প্রাথমিক ভাবে ছয় জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার পর শুরু হয় তদন্ত।

Advertisement
আরও পড়ুন