কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন। ছবি: সংগৃহীত।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতে ঝড়বৃষ্টির সময়ে হঠাৎ করে দেখা যায় বিদ্যুৎকেন্দ্রের ভিতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ক্রমশ ছড়িয়ে পড়ছে আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন।
দমকল সূত্রে খবর, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে যাচ্ছে দমকলের আরও ইঞ্জিন। তবে কী করে আগুন লাগল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।