FIFA World Cup 2026

মেসির বাবা অসুস্থ! বিশ্বকাপের মাঝেই বিবৃতি দিয়ে জানাল লিয়োর পরিবার, মাঠে হাজির না থাকার আসল কারণ প্রকাশ্যে

লিয়োনেল মেসির বাবা অসুস্থ। বৃহস্পতিবার পরিবারের তরফে একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এই কারণেই তিনি আর্জেন্টিনার ম্যাচে তিনি দর্শকাসনে হাজির থাকতে পারেননি বলে জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ০১:৫৩
sports

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

লিয়োনেল মেসির বাবা অসুস্থ। বৃহস্পতিবার পরিবারের তরফে একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এই কারণেই তিনি আর্জেন্টিনার ম্যাচে তিনি দর্শকাসনে হাজির থাকতে পারেননি বলে জানা গিয়েছে। যদিও ঠিক কী ধরনের অসুস্থতা তা প্রকাশ করা হয়নি।

Advertisement

পরিবারের তরফে ‘ইএসপিএন’-কে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মেসির বাবা জর্জ। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। আগের থেকে ভাল আছেন।”

জর্জের অসুস্থতা নিয়ে যে ভাবে সংবাদমাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে তা নিয়েও এক হাত নেওয়া হয়েছে পরিবারের তরফে। তাদের দাবি, সরকারি ভাবে না জানানো সত্ত্বেও এই জল্পনা একেবারেই কাম্য নয়।

মেসির পরিবারের তরফে জানানো হয়েছে, যে ভাবে বিভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে, গুজব এবং জল্পনা ছড়ানো হচ্ছে তা অত্যন্ত অসংবেদনশীল। এই মুহূর্তে পরিবারের তরফে সহমর্মিতা এবং সহযোগিতা আশা করা হয়েছে। গোটা বিষয়টি ব্যক্তিগত রাখার অনুরোধ জানানো হয়েছে। যে কোনও তথ্যের জন্য পরিবারের লোকেদের কথাই বিশ্বাস করতে বলা হয়েছে।

উল্লেখ্য, আলজেরিয়া ম্যাচে প্রথম গোলের পরেই কেঁদে ফেলেছিলেন মেসি। পরে বলেছিলেন, “হ্যাঁ, আমি কেঁদে ফেলেছিলাম। তবে ফুটবলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। গত কয়েকটা দিন খুব কঠিন ছিল। কঠিন সময় কাটিয়েছি। জটিল সময় কাটিয়েছি। সেগুলোই মনে পড়ছিল। ফুটবলের সঙ্গে কোনও সম্পর্ক নেই।” যদিও এই ঘটনার সঙ্গে তার সম্পর্ক রয়েছে কি না বোঝা যায়নি।

Advertisement
আরও পড়ুন