MBA Executive Programme 2026

এমবিএ এগ্‌‌জ়িকিউটিভ ডিগ্রি অর্জনের সুযোগ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে, আবেদন করবেন কী ভাবে?

দু’বছরের জন্য মোট কোর্সমূল্য ৫ লক্ষ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর-সহ যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৮:০৮
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

হায়দরাবাদের চাকরি করছেন অথচ এমবিএ পড়া হয়নি? ইচ্ছে রয়েছে উচ্চস্তরের ডিগ্রি অর্জনের? তা হলে খোঁজ নিতে পারেন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। কারণ এই প্রতিষ্ঠান

Advertisement

চাকরির পাশাপাশি উচ্চস্তরের ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

এমবিএ এগ্‌‌জ়িকিউটিভ কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা হচ্ছে। এটি দু’বছরের কোর্স। মোট আটটি সেমেস্টারে পড়ানো হবে। দু’বছরের জন্য মোট কোর্সমূল্য ৫ লক্ষ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর-সহ যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। দু’বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ আয়োজন করা হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। এই দু’টি ধাপে উত্তীর্ণ হলেই মেধা ও কাজের অভিজ্ঞতার নিরিখে ভর্তি নেওয়া হবে।

আবেদন করবেন কী ভাবে?

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবেসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৭ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে ৭ জুন। মেধাতালিকা প্রকাশ হবে জুনের দ্বিতীয় সপ্তাহে। আর তৃতীয় সপ্তাহে শুরু হবে ভর্তির প্রক্রিয়া। ক্লাস শুরু জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে।

Advertisement
আরও পড়ুন