BHU Recruitment 2026

তিন জন গবেষক খুঁজছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, সোশ্যাল সায়েন্স ডিগ্রি থাকলে করা যাবে আবেদন

প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সেস-এর সমাজবিদ্যা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। রিসার্চ অ্যাসোসিয়েট প্রতি মাসে ফেলোশিপ পাবেন ৪৭ হাজার টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৬:৪৭
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ অর্থানুকূলে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর নেওয়া হবে। তিনটি পদেই একজন করে কাজ করার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সেস-এর সমাজবিদ্যা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। রিসার্চ অ্যাসোসিয়েট প্রতি মাসে ফেলোশিপ পাবেন ৪৭ হাজার টাকা। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে ৩৭ হাজার টাকা প্রতি মাসে। আবেদনের জন্য সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর হতে হবে। ফিল্ড ইনভেস্টিগেটর পদে প্রতি মাসে ২০ হাজার টাকা ফেলোশিপ মিলবে। সোশ্যাল সায়েন্সে স্নাতক যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে।

আবেদন করবেন কী ভাবে?

এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.bhu.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ১০ মে-র মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement
আরও পড়ুন