MTech Admission 2026

পটনার আইআইটি-তে উচ্চস্তরে ডিগ্রি অর্জনের সুযোগ, ২৯ এপ্রিল আবেদনের শেষ দিন

সাইবার সিকিউরিটিতে স্পেশ্যালাইজ়েশন করানো হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৬:৩০
পটনার আইআইটি।

পটনার আইআইটি। ছবি: সংগৃহীত।

গবেষণার মাধ্যমে এমটেক ডিগ্রি কোর্স পড়াবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) পটনা। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি। সাইবার সিকিউরিটিতে স্পেশ্যালাইজ়েশন করানো হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলেও আবেদন করা যাবে। তবে, গ্র্যাজুয়েট অ্যাপ্টিটউট টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) পটনার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্যও জমা করতে হবে। ২৯ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement
আরও পড়ুন