IPL 2026

কেকেআরকে হারানোর আনন্দ দ্বিগুণ হল রশিদের, একই দিনে বাবা হলেন আফগান ক্রিকেটার

স্ত্রী সন্তানসম্ভবা হলেও ক্রিকেটার রশিদ খান আইপিএল থেকে নিজেকে সরিয়ে রাখেননি। শুভমন গিলের দলের হয়ে নিয়মিত মাঠে নামছেন। সন্তানের জন্মের সময়ও ব্যস্ত ছিলেন ২২ গজের লড়াইয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৭:৪৪
picture of cricket

রশিদ খান। ছবি: পিটিআই।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের আনন্দ দ্বিগুণ হয়ে গেল রশিদ খানের। গুজরাত টাইটান্সের আফগান অলরাউন্ডার বাবা হলেন শনিবার। সমাজমাধ্যমে নিজেই খুশির খবর ভাগ করে নিয়েছেন রশিদ।

Advertisement

শুক্রবারই রশিদের স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। রশিদ নবজাতকের নাম রেখেছেন আসলান। তুর্কি ভাষায় আসলানের অর্থ সিংহ। শনিবার সমাজমাধ্যমে রশিদের পোস্ট করা ছবিতে লেখা রয়েছে, ‘‘হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।’’ তিনি নিজে লিখেছেন, ‘‘আমার ছোট্ট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগত।’’ স্ত্রী এবং সদ্যজাত পুত্রের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন ভক্তদের। কেকেআর ম্যাচের দিনই বাবা হয়েছেন আফগান অলরাউন্ডার। বহু মানুষ রশিদকে অভিনন্দন জানিয়েছেন।

স্ত্রী সন্তানসম্ভবা হলেও পেশাদার ক্রিকেটার রশিদ আইপিএল থেকে নিজেকে সরিয়ে রাখেননি। শুভমন গিলের দলের হয়ে নিয়মিত মাঠে নামছেন। পুত্র সন্তানের জন্মের সময়ও নিজেকে ব্যস্ত রেখেছিলেন ২২ গজের লড়াইয়ে। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ৬টি উইকেট পেয়েছেন রশিদ। ওভার প্রতি খরচ করেছেন ৭.৭০ রান। দু’টি ম্যাচে ব্যাট করে ২৪ রান করেছেন। সর্বোচ্চ রানও ২৪। একটি ম্যাচে কোনও রান না করলেও অপরাজিত ছিলেন।

Advertisement
আরও পড়ুন