Akshaya Tritiya 2026 Shubh Muhurat

রবিবার এবং সোমবার, দু’দিন ধরে থাকছে অক্ষয় তৃতীয়ার তিথি! সোনা কেনা শুভ কোন দিন? কোন সময় কিনবেন?

শাস্ত্রমতে, অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে কোনও বিশেষ কাজ করলে তার সুফল দীর্ঘ কাল ধরে ভোগ করা যায়। সেই ভাবনায় অনেকেই এই দিন সোনা-রুপো প্রভৃতি কিনে থাকেন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৮:০৫
gold

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

২০ এপ্রিল ২০২৬, সোমবার অক্ষয় তৃতীয়া। তবে অনেকেই চলতি বছরে রবিবারও অক্ষয় তৃতীয়া পালন করবেন। কারণ, সেই দিনই তিথি শুরু হয়ে যাচ্ছে। ‘অক্ষয়’ শব্দের অর্থ যার ক্ষয় নেই, অর্থাৎ চিরস্থায়ী। শাস্ত্রমতে, অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে কোনও বিশেষ কাজ করলে তার সুফল দীর্ঘ কাল ধরে ভোগ করা যায়। সেই ভাবনায় অনেকেই এই দিন সোনা-রুপো প্রভৃতি কিনে থাকেন। অনেকে নানা খাতে বিনিযোগ করেন। বহু মানুষ পবিত্র এই দিনটিকে ব্যবসা শুরু বা গৃহপ্রবেশের জন্য বেছে নেন। আমাদের ধর্মে যে কোনও কিছুই শুভ সময় দেখে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রুপো কেনারও শুভ সময় রয়েছে। সে সম্বন্ধে জেনে নিন।

Advertisement

অক্ষয় তৃতীয়ায় সোনা-রুপো কেনার শুভ সময়:

১৯ এপ্রিল, ২০২৬, রবিবার—

সময়: সকাল ১০টা ৪৯ মিনিট গতে দুপুর ১২টা ২১ মিনিট, দুপুর ১টা ৫৮ মিনিট গতে ৩টে ৫৫ মিনিট, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট গতে ১০টা ৫৮ মিনিট, মধ্যরাত ১টা ৪৩ মিনিট গতে ৩টে ৬ মিনিট।

২০ এপ্রিল, ২০২৬, সোমবার—

সময়: ভোর ৪টে ২৯ মিনিট গতে ৫টা ৫২ মিনিট।

Advertisement
আরও পড়ুন