MBA Admission 2026

হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে উচ্চশিক্ষার সুযোগ, এমবিএ করাবে কলকাতা বিশ্ববিদ্যালয়

ডাকযোগে আগ্রহীরা আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন। দু’বছরের মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সের ক্লাস বিশ্ববিদ্যালয়ে আলিপুর ক্যাম্পাসে চলবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৫:৪২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে উচ্চশিক্ষার সুযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। একইসঙ্গে দু’টি মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সে ভর্তি নেওয়া হবে। ওই কোর্সের মাধ্যমে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (এইচআরডি) এবং বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি মেনেই দু’টি কোর্সের পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানের আলিপুর ক্যাম্পাসে এমবিএ কোর্সের ক্লাস চলবে। দু’বছরের স্নাতকোত্তর কোর্সে যে কোনও সময় পড়াশোনা শেষ করার (এক্সিট) সুযোগ পাওয়া যাবে। এ ক্ষেত্রে যাঁরা এক বছর পরে বেরিয়ে যেতে চান, তাঁরা উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা নিয়ে উত্তীর্ণ হবেন।

সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পড়তে আগ্রহীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এ ক্ষেত্রে বাণিজ্য, কলা শাখার পড়ুয়া বাদে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মেডিক্যাল সায়েন্সেস বা কোনও পেশাদারি কোর্সে স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট), ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (ম্যাট) কিংবা গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (জিম্যাট)— এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় পাশ করতে হবে।

প্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রাপ্ত নম্বর, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করেই ভর্তি নেওয়া হবে। তাই তাঁদের আবেদনপত্র-সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের সব নথি ডাকযোগে জমা দিতে হবে। আবেদনমূল্য বাবদ ১,৫০০ টাকা ধার্য করা হয়েছে। ১৯ জুন আবেদনের শেষ দিন। গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ হবে ২৬ এবং ২৭ জুন।

Advertisement
আরও পড়ুন