CUET UG 2026

স্নাতকে ভর্তির প্রবেশিকায় বিষয় বদলের সুযোগ, সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ করবে এনটিএ

দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য উত্তীর্ণ হতে হয় কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট)। এই প্রবেশিকায় উত্তীর্ণ হলেই মেধাতালিকার ভিত্তিতে সুযোগ মেলে ভর্তি হওয়ার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১২:২৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফেব্রুয়ারি মাসেই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট) ইউজি-র আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এই প্রবেশিকায় পাশ করার পর দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ মেলে। ওই পরীক্ষা হতে চলেছে ১১ থেকে ৩১ মে-র মধ্যে। তবে, আবেদনের প্রক্রিয়া শেষ হলেও পছন্দের বিষয় বেছে নেওয়ার দ্বিতীয় সুযোগ দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

Advertisement

আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, পরীক্ষায় আবেদনকারীদের অনেকেই বিষয় বদলে নেওয়ার সুযোগ চেয়ে আর্জি জানিয়েছিলেন। তাঁদের আবেদনের কথা মাথায় রেখে দ্বিতীয় বারের জন্য শুধুমাত্র বিষয় বদলানো কিংবা নতুন বিষয় বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

আবেদনের জন্য এনটিএ-এর পোর্টাল ১৯ এপ্রিল পর্যন্ত চালু থাকবে। এরপর আর আবেদন সংশোধনের সুযোগ দেওয়া হবে না। তবে, এ ক্ষেত্রে যাঁদের নাম নথিভুক্তিকরণ সম্পূর্ণ হয়েছে, তাঁরাই ফের বিষয় বেছে নেওয়ার সুযোগ পাবেন।

কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে ওই পরীক্ষা হতে চলেছে। দেশের বিভিন্ন শহরের একাধিক পরীক্ষাকেন্দ্রে ওই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি, বিদেশের ১৫টি শহরেও পরীক্ষার ব্যবস্থা আয়োজন করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন