PhD Admission 2026

কগনিটিভ সায়েন্স বিষয়ে পিএইচডি-র সুযোগ, কোথায় ভর্তি হতে পারবেন?

মোট ৭২টি আসন বিভিন্ন বিষয়ে পিএইচডি-র জন্য বরাদ্দ করা হয়েছে। আগ্রহীরা অনলাইনে ভর্তির আবেদন জমা দিতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কগনিটিভ সায়েন্স নিয়ে উচ্চশিক্ষার সুযোগ। ওই বিষয়ে পিএইচডি-র সুযোগ দেবে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। অনলাইনে প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে যাঁরা পিএইচডি করতে চান, তাঁদের পদার্থবিদ্যা, ভাষাতত্ত্ব, নিউরাল অ্যান্ড কগনিটিভ সায়েন্স, নিউরোসায়েন্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকা আবশ্যক। তবে, যাঁরা এমফিল করেছে, তাঁদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ থেকেও পিএইচডি করতে পারবেন। তার বিষয় তালিকা দেওয়া হল—

  • গণিত
  • অ্যাপ্লায়েড ম্যাথ্‌মেটিক্স
  • পদার্থবিদ্যা
  • রসায়ন
  • বায়োটেকনোলজি
  • প্লান্ট সায়েন্সেস
  • মাইক্রোবায়োলজি
  • অ্যানিমেল বায়োলজি
  • ইলেকট্রনিক্স সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • সিস্টেমস অ্যান্ড কম্পিউটেশনাল বায়োলজি
  • ম্যানেজমেন্ট স্টাডিজ়

উল্লিখিত বিষয়ে পড়তে আগ্রহীদের বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। তাঁদের স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ থাকা প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের বৈধ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) স্কোরও থাকা চাই।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, পিএইচডি-র জন্য মোট ৭২টি আসন বরাদ্দ করা হয়েছে। প্রার্থীদের ১০ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের নাম ১৬ মার্চ ঘোষণা করা হবে। ২৩ এবং ২৪ মার্চ ইন্টারভিউ নেওয়া হবে। কাউন্সেলিং ৬ এপ্রিল হতে চলেছে।

Advertisement
আরও পড়ুন