West Bengal Joint Entrance Examination 2026

খোলা হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদন সংশোধনের পোর্টাল, সুযোগ মাত্র দু’দিনের

১০ এপ্রিল থেকে ১২ এপ্রিল, মাত্র দু’দিনের জন্যই খোলা হয়েছে পোর্টাল। নিজের নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা-সহ বাকি সমস্ত তথ্যই সংশোধন করার সুযোগ পাবেন আবেদনকারীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৫:২৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

খোলা হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (ডব্লিউবিজেইই) আবেদনপত্র সংশোধনের পোর্টাল। যে সকল পড়ুয়া ডব্লিউবিজেইই দেওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন, তাঁরা এ বার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সংশোধন করতে পারবেন।

Advertisement

১০ এপ্রিল থেকে ১২ এপ্রিল, মাত্র দু’দিনের জন্যই খোলা হয়েছে পোর্টাল। নিজের নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা-সহ বাকি সমস্ত তথ্যই সংশোধন করার সুযোগ পাবেন আবেদনকারীরা। বোর্ডের তরফে জানানো হয়েছে, ১২ এপ্রিলের পর আর কোনও প্রার্থীকে আবেদনপত্র সংশোধনের সুযোগ দেওয়া হবে না। বোর্ডও কোনও প্রার্থীর আবেদনপত্র সংশোধন করতে পারবে না।

কী ভাবে আবেদনপত্র সংশোধন করবেন?

প্রার্থীদের প্রথমে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে (wbjee.nic.in) যেতে হবে।

‘হোমপেজ’ থেকে ‘এগজামিনেশন’ এবং তারপর ‘ডব্লুবিজেইই’ লিঙ্কে যাওয়া প্রয়োজন।

এর পরেই সংশোধনের পাতার লিঙ্ক পাবেন প্রার্থীরা।

প্রয়োজনীয় তথ্য পূরণ করে ‘লগ-ইন’ করতে হবে।

শেষে আবেদনপত্র সংশোধন করে অবশ্যই পাতাটি ‘সেভ’ করতে হবে।

বিধানসভার ভোট মিটলেই আয়োজন করা হবে পরীক্ষার। ২৪ মে দু’টি পত্রের উপর ডব্লিউবিজেইই পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ১৫মে।

Advertisement
আরও পড়ুন