দ্বিতীয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জিষ্ণু কুন্ডু-সহ তিন
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৫২
৪৯৬ পেয়ে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল
Advertisement
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৫১
প্রথম দশে কলকাতার ৪ জন
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৫০
প্রথম দশে ৮ জন ছাত্রী
Advertisement
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৪৯
মোট ৬৪ জন প্রথম দশের তালিকায়
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৪৮
পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর ৯৪.১৯ শতাংশ
এর পর রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং।
Advertisement
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৪৬
মোট পাশ করেছেন ৫,৭১,৩৫৫ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৪৬
ছাত্রীরা পাশ করেছেন ৩,২০,২৩০ জন
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৪৪
পরিসংখ্যান ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করা হবে প্রতিটি স্কুলের জন্য
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৪২
চতুর্থ সেমেস্টারে কোনও পড়ুয়া আরও ভাল ফল করতে চাইলে ফের পরীক্ষার ব্যবস্থা
নতুন পদ্ধতি গ্রহণ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফল প্রত্যাশিত না হলে, চতুর্থ সেমেস্টারের পরীক্ষার্থীরা ফের পরীক্ষায় বসতে পারবেন। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করা হবে।
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৩৯
প্রতিটি স্কুলে কত জন পড়ুয়া উচ্চ মাধ্যমিক দিয়েছে তার হিসাব দেওয়া হচ্ছে
প্রতিটি স্কুলের পোর্টালে থাকবে একটি বিশেষ চার্ট। সেখানে বলা থাকবে প্রতিটি স্কুলে কত পড়ুয়া কত নম্বর পেয়েছেন।
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৩৮
মার্কশিটে থাকবে বিষয়ভিত্তিক নম্বর, পার্সেন্টাইল এবং পরীক্ষার্থীর ছবি
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৩৭
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে রাশ টানা গিয়েছে বলে দাবি সংসদের
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৩৭
পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ।
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৩৫
দ্বিতীয় পর্যায়ে চতুর্থ সেমেস্টারের ফলপ্রকাশ, এ দিনই মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা
সকাল ১১টা থেকে মার্কশিট বিতরণ শুরু হবে নির্দিষ্ট কেন্দ্র থেকে। শংসাপত্রও আজই পেয়ে যাবেন স্কুল থেকে।
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৩৩
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক শুরু
রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানিয়ে সংবাদিক সম্মেলন শুরু করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। তিনি শুভেচ্ছা জানান পরীক্ষার্থীদের।
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:২৫
উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা
১৪ মে প্রকাশিত হতে চলেছে ২০২৬-এর উচ্চ মাধ্যমিকের ফলাফল। শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরে সংসদের অফিসে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। ওই দিন সাড়ে ১০টা নাগাদ জানা যাবে ফলাফল।