Sociology Course Admission

দ্বাদশের পর সমাজবিদ্যা নিয়ে উচ্চ শিক্ষা! পেশাগত জীবনে কোন কোন দিকে সুবিধা হতে পারে?

কী ভাবে এগোবে পড়াশোনা, সমাজবিদ্যা নিয়ে পড়ার সুযোগ কোথায়, কত নম্বর থাকলে মেজর হিসাবে বাছাই করা যায় এই বিষয়টি এবং পড়াশোনার শেষে চাকরির কী কী সুযোগ তা নিয়েই রইল প্রতিবেদন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৮:৫৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দ্বাদশের পর উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেকেই সমাজবিদ্যাকে বেছে নেন। একাদশ শ্রেণি থেকেই এই বিষয়টির সঙ্গে পরিচিত ঘটে থাকতে পারে। আবার এমনও হতে পারে স্নাতকেই প্রথম এই বিষয়টি বেছে নিলেন কোনও পড়ুয়া। সে ক্ষেত্রে কী ভাবে এগোবে পড়াশোনা, সমাজবিদ্যা নিয়ে পড়ার সুযোগ কোথায়, কত নম্বর থাকলে মেজর হিসাবে বাছাই করা যায় এই বিষয়টি এবং পড়াশোনার শেষে চাকরির কী কী সুযোগ তা নিয়েই রইল প্রতিবেদন।

Advertisement

যোগ্যতা

দ্বাদশে ন্যূনতম ৫০-৬০ শতাংশ নম্বর থাকতে হয়। রাজ্যের বেশির ভাগ কলেজেই সরাসরি ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে প্রবেশিকায় (কুয়েট ইউজি) উত্তীর্ণ হতে হয়। কেন্দ্রীয় সরকার অধীনস্থ প্রতিষ্ঠান ছাড়াও অনেক প্রতিষ্ঠানে সমাজবিদ্যে বা সোশিয়োলজি নিয়ে পড়তে হলে বিশ্ববিদ্যালয় অথবা কলেজ আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। স্নাতকের পর পড়ুয়ারা স্নাতকোত্তরও করতে পারেন সংশ্লিষ্ট বিষয়ে। স্নাতকত্তরে ভর্তির জন্যও কুয়েট পিজি বা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। সুযোগ থাকে পিজি ডিপ্লোমা করারও। এর পর গবেষণার জন্য পিএইচডি-র সুযোগ মেলে।

কোথায় পড়ানো হয়?

কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ বেশির ভাগ কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় (‘দিল্লি স্কুল অব ইকোনমিক্স’-এর সোসিয়োলজি বিভাগ রয়েছে), মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে সোশিয়োলজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে।

ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ

জাতীয় শিক্ষানীতির নয়া নিয়ম অনুযায়ী চার বছরের স্নাতক কোর্সে এক বছর ইন্টার্নশিপ করতে হয়। সোশিয়োলজি নিয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইন্টার্নশিপ করলে পরবর্তী সময় পেশাভিত্তিক জীবন শুরু করতে সুবিধা হবে। সরকারি ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, দফতর থেকে রাজ্য সরকারি দফতর, সরকারি সংস্থায় কাজের সুযোগ মেলে। বেসরকারি সংস্থাগুলিতেও কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, হিউম্যান রিসোর্স অথবা কমিউনিটি আউটরিচের কাজের সুযোগ থাকে। এ ছাড়াও শিক্ষকতা, অধ্যাপনা বা গবেষণার সুযোগও মিলতে পারে।

Advertisement
আরও পড়ুন