সকালে বিজ্ঞপ্তি জারি, বিধানসভা ভোটে লড়ার জন্য রাতের মধ্যেই মনোনয়নপত্র জমা দিলেন ৫৯ জন প্রার্থী

পশ্চিমবঙ্গে এ বার দুই দফায় ভোট। বাকি জায়গায় এক দফাতেই হবে ভোটগ্রহণ। রাজ্যে প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল।

Advertisement
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২৩:২৬
59 candidates filed their nomination papers on Monday for contest the West Bengal assembly election

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশ্চিমবঙ্গে ভোটগ্রহণের বিজ্ঞপ্তি সোমবার সকালেই জারি করেছিল নির্বাচন কমিশন। তার পর থেকেই শুরু হয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। কমিশন সূত্রে খবর, সোমবার মোট ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Advertisement

গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই দিনই কমিশন জানিয়ে দিয়েছিল, ৩০ মার্চ প্রথম দফার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। আর দ্বিতীয় দফার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ২ এপ্রিল। সেই মতো সোমবার সকালে ভোটের বিজ্ঞপ্তি জারি করে কমিশন। সূত্রের খবর, সোমবারই মোট ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে সোমবার মোট মনোনয়ন জমা পড়েছে ৭৮টি। উল্লেখ্য, অনেক সময় একই প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিয়ে থাকেন।

পশ্চিমবঙ্গে এ বার দুই দফায় ভোট। বাকি জায়গায় এক দফাতেই হবে ভোটগ্রহণ। রাজ্যে প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল। প্রথম দফা ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ আসনে। গণনা আগামী ৪ মে।

প্রথম দফার ভোটে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি বা যাচাইকরণ হবে ৭ এপ্রিল। কোনও প্রার্থী যদি তাঁর মনোনয়নপত্র প্রত‍্যাহার করে নিতে চান, তবে ৯ এপ্রিল পর্যন্ত সুযোগ থাকছে।

Advertisement
আরও পড়ুন