West Bengal Election 2026

কলকাতায় পৌঁছোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! বৃহস্পতিবার শহরে শুভেন্দুদের মনোনয়নে সঙ্গী

বিজেপি সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ শাহের বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে রাত ১২টা ৫০ মিনিট নাগাদ হোটেলের উদ্দেশে শাহের গাড়ি বেরোয়। রাতে সেখানেই থাকবেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০২:২৭
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। — ফাইল চিত্র।

বুধবার মধ্যরাতে কলকাতায় পৌঁছোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু অধিকারী। সেই পর্বে তাঁর সঙ্গী হবেন শাহ।

Advertisement

বিজেপি সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ শাহের বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে রাত ১২টা ৫০ মিনিট নাগাদ হোটেলের উদ্দেশে শাহের গাড়ি বেরোয়। রাতে সেখানেই থাকবেন তিনি। দলের তরফে এই মর্মে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খাসতালুক’ তথা ভবানীপুরে রোড শো করে মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু। সঙ্গে থাকবেন শাহ। ভবানীপুরে আগামী দিনে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।

বিজেপি জানিয়েছে, বৃহস্পতিবার হাজরা মোড় থেকে ১২টা নাগাদ রোড শো শুরু হবে শাহ এবং শুভেন্দুর। রোড শো শেষে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সার্ভে বিল্ডিংয়ের ২০০ মিটার আগে থেমে যাবে গাড়ি। তার পরে পায়ে হেঁটে শাহের সঙ্গে মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু।

গত শুক্রবার রাতে বিজেপির ‘চার্জশিট’ প্রকাশ করার জন্য কলকাতায় আসেন শাহ। সে দিন কলকাতায় দুর্যোগের কারণে অবতরণে বাধা পায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। রাত ১১টা ৪০ মিনিট নাগাদ তাঁর বিমান অবতরণের কথা ছিল কলকাতা বিমানবন্দরে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। শাহের বিমান কলকাতার আকাশে চলে এসেছিল ১২টা ২৫ মিনিট নাগাদ। প্রায় ৫৫ বিমানটি আকাশে চক্কর কাটে। রাত ১টা ২০ মিনিট নাগাদ শাহের বিমান অবতরণ করে কলকাতায়।

Advertisement
আরও পড়ুন