Amit Shah’s Election Campaign

‘ষড়যন্ত্র করে মমতাদি কিছু মতুয়া, নমশূদ্রের নাম ভোটারতালিকা থেকে বাদ দিয়েছেন’! রানাঘাটের সভায় অভিযোগ শাহের

রবিবার নদিয়ায় জোড়া জনসভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রথম জনসভা ছিল নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রে। সেই জনসভা সেরে তিনি ভোটপ্রচার সারতে পৌঁছে যান রানাঘাট দক্ষিণ কেন্দ্রে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৮:১৮
Amit Shah’s public meeting in Ranaghat dakshin, Nadia

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। — ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৭:০৪ key status

‘বিশেষ দল গঠন হবে’

শাহ বলেন, ‘‘৫ তারিখের পর চুরি আটকাতে এক বিশেষ দল গঠন করে মাফিয়াদের শেষ করব আমরা।’’

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৬:৫৮ key status

‘গুন্ডারাজ শেষ হবে’

শাহ বলেন, ‘‘মমতার গুন্ডাদের আমি আজ বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখো, ২৯ তারিখ ঘরের বাইরে পা রাখ তো ৫ তারিখ উল্টো ঝুলিয়ে সকলকে সোজা করে দেওয়া হবে।’’ তিনি আরও বলেন, ‘‘নির্বাচন কমিশন ভাল কাজ করছে। সব বুথে সিআরপিএফ পাহারায়। তৃণমূলের গুন্ডাদের ভয় পাওয়ার দরকার নেই। দেখেছেন তো ২৩ তারিখ কোনও গুন্ডা বাইরে বার হতে পারেনি।’’ একই সঙ্গে সিন্ডিকেটরাজ শেষ করার প্রতিশ্রুতি দিলেন শাহ। তিনি বলেন, ‘‘৪ তারিখের পর সিন্ডিকেট এবং ভাইপো-ট্যাক্সও শেষ হবে।’’

Advertisement
timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৬:৫৬ key status

ষড়যন্ত্রের অভিযোগ শাহের!

রানাঘাটের সভা থেকে শাহ অভিযোগ করেন, ‘‘মমতাদি ষড়যন্ত্র করে কিছু মতুয়া, নামশূদ্রের নাম ভোটারতালিকা থেকে বাদ দিয়েছেন।’’ তার পরেই শাহের আশ্বাস, ‘‘চিন্তা নেই। বিজেপি-কে সরকারে আনুন। সব মতুয়া, নমশূদ্রদের নাম ভোটারতালিকায় ফিরিয়ে আনা হবে।’’

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৬:৫৩ key status

এসআইআর খোঁচা শাহের!

শাহ বলেন, ‘‘মমতাদি আমার উপর রেগে যান। শুধু বলেন, কেন এসআইআর করলাম? কেন অনুপ্রবেশকারীদের ভোটারতালিকা থেকে বাদ দিলাম? চিন্তা নেই। ৫ তারিখের পর বিজেপি সরকার সব অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে দেশছাড়া করবে।’’

Advertisement
timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৬:৪৭ key status

‘অনুপ্রবেশমুক্ত বাংলার’ প্রতিশ্রুতি শাহের

শাহ বলেন, ‘‘অনুপ্রবেশমুক্ত বাংলা গড়তে হবে। ৪ মে-র পর কোনও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না এই রাজ্যে। সকলকে খুঁজে খুঁজে বার করে সীমান্তের বাইরে পাঠানো হবে।’’

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৬:৪৫ key status

‘প্রথম দফাতেই মমতার ক্ষমতা শেষ’

শাহ বলেন, ‘‘প্রথম দফাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। ১৫২টি আসনের মধ্যে ১১০টি জিতবে বিজেপি। বাকি কাজ করতে হবে দ্বিতীয় দফায়।’’

Advertisement
timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৫:৩৫ key status

রানাঘাট দক্ষিণে জনসভা

রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটপ্রচারে শাহ। সভাস্থলে পৌঁছোলেন তিনি।

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৫:৩৫ key status

নদিয়া জোড়া সভা শাহের

রবিবার নদিয়ায় জোড়া জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রথম জনসভা ছিল নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রে। সেই জনসভা সেরে তিনি ভোটপ্রচার সারতে পৌঁছে যান রানাঘাট দক্ষিণ কেন্দ্রে। সন্ধ্যায় বারাসতে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন