Assets Of Aroop Biswas

ব্যাঙ্কে কোটি টাকা, ১২৫ গ্রাম সোনার মালিক টালিগঞ্জের অরূপ, মন্ত্রীর নিজের গাড়ি নেই! কত সম্পত্তি তৃণমূল প্রার্থীর?

মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ রয়েছে অরূপ বিশ্বাসের। মিউচুয়াল ফান্ড এবং ইক্যুইটি শেয়ারে মন্ত্রীর বিনিয়োগ ৩৩ লক্ষ ৪৯ হাজার ৯৬৩ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৮:৪৮
Aroop Biswas

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তৃণমূলের টিকিটে টালিগঞ্জ থেকে পঞ্চম বার নির্বাচনী লড়াইয়ে অরূপ বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা মুখ্যমন্ত্রীর আস্থাভাজন তৃণমূল প্রার্থী হলফনামায় জানিয়েছেন, তাঁর নামে কোনও মামলা-মোকদ্দমা নেই। কমিশনকে জানিয়েছেন স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ।

Advertisement

অরূপের টাকাকড়ি

নির্বাচনী হলফনামায় অরূপ জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৩০০ টাকা। মোট ছ’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিদায়ী মন্ত্রীর। সব মিলিয়ে ব্যাঙ্কে জমা রেখেছেন ১ কোটি ৬৪ লক্ষ ৫৪৬ টাকা ৭১ পয়সা।

মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ রয়েছে অরূপের। মিউচুয়াল ফান্ড এবং ইক্যুইটি শেয়ারে মন্ত্রীর বিনিয়োগ ৩৩ লক্ষ ৪৯ হাজার ৯৬৩ টাকা। প্রভিডেন্ট ফান্ডে ৩২ লক্ষ টাকা জমা রয়েছে। তিনটি বিমাও রয়েছে টালিগঞ্জের বিশ্বাসের।

ঋণহীন, গাড়িহীন অরূপ!

নির্বাচনী হলফনামায় অরূপ জানিয়েছেন, কোনও সংস্থা বা ব্যক্তির কাছ থেকে অর্থ ধার করেননি তিনি। অরূপের নিজের গাড়ি নেই।

অরূপের সোনাদানা

১৮ ক্যারাট ১২৫ গ্রাম সোনার মালিক অরূপ। মূল্য ১৪ লক্ষ টাকার বেশি। সব মিলিয়ে অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮৩ লক্ষ ৪৩ হাজার টাকা।

অরূপের জমি-বাড়ি

টালিগঞ্জের তৃণমূল প্রার্থী কমিশনকে জানিয়েছেন কৃষি বা অকৃষিজমি নেই তাঁর। পৈতৃক জমিজমাও নেই। নিউ আলিপুরের দুর্গাপুর কলোনিতে ১৫০০ স্কোয়ারফুটের একটি বাসভবন রয়েছে। বাড়িটির এখন বাজারমূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা। অস্থাবর সম্পত্তি বলতে ওই বাড়িটিই রয়েছে।

অরূপের সম্পত্তিবৃদ্ধি

২০০৬ সালে নির্বাচনী হলফনামায় টালিগঞ্জের তৃণমূল প্রার্থী জানিয়েছিলেন তাঁর সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ৪৪ হাজার টাকা। ২০১১ সালে তা দাঁড়ায় ৭৫ লক্ষ ৩২ হাজারে। ২০১৬ সালের বিধানসভা ভোটের সময় অরূপ জানান, তাঁর সম্পত্তির পরিমাণ ৮৫ লক্ষ ৫৮ হাজার টাকা। গত বিধানসভা ভোটে মন্ত্রীর সম্পত্তি ছিল ১ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার টাকা।

এখন স্থাবর-অস্থাবর মিলিয়ে অরূপের সম্পত্তির পরিমাণ প্রায় ২ কোটি ৯ লক্ষ টাকা।

অরূপের শিক্ষা

অরূপ বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন। ১৯৮৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক হন।

Advertisement
আরও পড়ুন