West Bengal Assembly Election 2026

পোস্টাল ব্যালট বাছাইয়ে বিধি ভেঙেছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের রিটার্নিং অফিসার! কমিশনে ফের নালিশ তৃণমূলের

বিধি ভেঙে পোস্টাল ব্যালট বাছাই করেছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকা স্ট্রংরুমের রিটার্নিং অফিসার। এমনই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকল তৃণমূল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৩:৩২
স্ট্রংরুমের বাইরে কড়া পাহারা।

স্ট্রংরুমের বাইরে কড়া পাহারা। ছবি: পিটিআই।

বিধি ভেঙে পোস্টাল ব্যালট বাছাই করেছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকা স্ট্রংরুমের রিটার্নিং অফিসার। এমনই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকল তৃণমূল। এই বিষয়ে তৃণমূল কমিশনকে দ্রুত হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, এর আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের ভিতরে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ তুলেছিল তৃণমূল। বৃহস্পতিবার বিকেল থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা। তারই মধ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গণনাকেন্দ্রের স্ট্রংরুমে।

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল এবং শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশীর অবস্থান চলাকালীন দুই বিজেপি প্রার্থী, চৌরঙ্গির সন্তোষ পাঠক এবং মাণিকতলার তাপস রায় সেখানে পৌঁছন। তাঁরা স্ট্রংরুমের সামনে তৃণমূলের জমায়েত নিয়ে আপত্তি তোলেন। শেষ পর্যন্ত কয়েক ঘণ্টা অবস্থান চালানোর পরে পুলিশি হস্তক্ষেপে অবস্থান তুলে নেন তৃণমূল প্রার্থীরা। তবে স্ট্রংরুমে সন্দেহজনক গতিবিধির পাশাপাশি নিয়ম না মেনে পোস্টাল ব্যালট সংক্রান্ত কাজের অভিযোগও তোলা হয় তৃণমূলের তরফে। যদিও কমিশনের তরফে অভিযোগ অস্বীকার করে জানানো হয়, আগেই ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ট বিধানসভাগুলির প্রার্থীদের পোস্টাল ব্যালট সংক্রান্ত কাজের বিষয়ে অবহিত করা হয়েছিল।

Advertisement
আরও পড়ুন