West Bengal Election 2026

কালীগঞ্জ-কাণ্ডে ব্যবস্থা

নদিয়া জেলা থেকে আসা রিপোর্টে দলীয় নেতৃত্ব জেনেছেন, ঘটনা যারাই শেষ পর্যন্ত হাতে-কলমে ঘটিয়ে থাকুক, তাতে কর্মীদের একাংশের প্ররোচনা ছিল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৮:৪০
(বাঁ দিকে) সিপিএমের কার্যালয়ে বিশৃঙ্খলা। (ডান দিকে) তমন্নার মা সাবিনা ইয়াসমিন।

(বাঁ দিকে) সিপিএমের কার্যালয়ে বিশৃঙ্খলা। (ডান দিকে) তমন্নার মা সাবিনা ইয়াসমিন। — ফাইল চিত্র।

কালীগঞ্জে প্রার্থী ঘোষণার পরে দলীয় দফতরে ভাঙচুর, বিক্ষোভের ঘটনায় জড়িত কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেবে সিপিএম। সূত্রের খবর, দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে বুধবার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নদিয়া জেলা থেকে আসা রিপোর্টে দলীয় নেতৃত্ব জেনেছেন, ঘটনা যারাই শেষ পর্যন্ত হাতে-কলমে ঘটিয়ে থাকুক, তাতে কর্মীদের একাংশের প্ররোচনা ছিল। সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বার্তা দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে।

আরও পড়ুন