Special Observer

সুব্রত গুপ্ত এবং এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি কমিশনের! পশ্চিমবঙ্গের ভোটে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন দু’জনেই

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে রাজ্যে যখন বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয় সেই সময় সুব্রতকে বিশেষ রোল পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৬:০৭
(বাঁ দিকে) সুব্রত গুপ্ত। (ডান দিকে) এনকে মিশ্র। ফাইল চিত্র।

(বাঁ দিকে) সুব্রত গুপ্ত। (ডান দিকে) এনকে মিশ্র। ফাইল চিত্র।

সুব্রত গুপ্ত এবং এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রতকে বিশেষ পর্যবেক্ষক এবং মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে দু’জনকে চিঠি দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে রাজ্যে যখন বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয় সেই সময় সুব্রতকে বিশেষ রোল পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। এসআইআরের কাজে বিশেষ পর্যবেক্ষক হিসাবে সুব্রতের ভূমিকায় কমিশন সন্তুষ্ট হওয়ায় তাঁকে রাজ্যের বিধানসভা ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসাবেও দায়িত্ব দেওয়া হয়েছিল।

অন্য দিকে, রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল এনকে মিশ্রকে। তিনি একজন অবসরপ্রাপ্ত আইপিএস। পশ্চিমবঙ্গে ভোট শেষ হতেই মিশ্রকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন। এসআইআর প্রক্রিয়ার তদারকির জন্য আনা হয়েছিল মিশ্রকে। তার পর তাঁকে ভোটের দায়িত্বও দেওয়া হয়। কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বিশেষ পর্যবেক্ষকের নিয়োগের বিষয়টি জানায় সেই সময়।

ভারতীয় সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং ১৯৫০ সালের জনপ্রতিনিধি আইনের ১৩ সিসি ধারা অনুযায়ী এনকে মিশ্রকে পশ্চিমবঙ্গের ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল। নির্বাচন সংক্রান্ত কমিশনের নির্দেশাবলি সঠিক ভাবে পালন করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব ছিল তাঁর।

Advertisement
আরও পড়ুন