viral video

জল কেটে এগিয়ে এল সামুদ্রিক প্রাণী, চেষ্টা করল ডুবুরির সঙ্গে ভাব জমানোর, ফিরে যাওয়ার সময় উপহার দিল ‘চপেটাঘাত’!

বিষয়স্রষ্টা ক্রিস্টোফার চ্যাং-এর শেয়ার করা ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তিনি ডুবুরির পোশাক পরে জলে নামতেই একটি কচ্ছপ তাঁর সঙ্গে সঙ্গে ঘুরতে শুরু করেছে। চ্যাং ক্যামেরাটি প্রাণীটির দিকে ঘুরিয়ে তার সম্পর্কে কিছু বলতে যাচ্ছেন এমন সময় সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৬:৫২

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সমুদ্রে ডুব দেওয়ার পর থেকেই পিছু নিয়েছিল প্রাণীটি। সমুদ্রের অগভীরে ডুব দেওয়ার পর এক ভ্রমণ বিষয়ক ভ্লগারকে অনুসরণ করতে থাকে একটি কচ্ছপ। সমুদ্রে নেমে তিনি এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন যা আগে কখনও ঘটেনি। ধীরে ধীরে সেই প্রাণীটি এসে হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করে বসে। তার পর শান্ত ভাবে জল কেটে সেখান থেকে চলে যায় সেটি। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। কচ্ছপের আচরণের ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

বিষয়স্রষ্টা ক্রিস্টোফার চ্যাং-এর শেয়ার করা ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তিনি ডুবুরির পোশাক পরে জলে নামতেই একটি কচ্ছপ তাঁর সঙ্গে সঙ্গে ঘুরতে শুরু করেছে। চ্যাং ক্যামেরাটি প্রাণীটির দিকে ঘুরিয়ে তার সম্পর্কে কিছু বলতে যাচ্ছেন এমন সময় সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে। চুপচাপ সাঁতরে চলে যাওয়ার পরিবর্তে, সামুদ্রিক কচ্ছপ তাঁকে ঘিরে ঘুরতে থাকে। বার বার তাঁর কাছে আসতে থাকে। এর পরই চলে যাওয়ার মুহূর্তে হঠাৎ করে জলের প্রাণীটি তার ডানা দিয়ে চ্যাঙের গালে চপেটাঘাত করে। সেই ভিডিয়োটিই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি ‘লাইফঅফটোপার০০’ নামের চ্যাঙের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। চ্যাং ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, সাধারণত কচ্ছপ জলের মধ্যে শুধু ভেসে বেড়াতে পছন্দ করে। জলের মধ্যে তারা নিজেদের মতো ঘোরাফেরা করে। চ্যাং লক্ষ করেন যে এই কচ্ছপটি ক্রমাগত তাঁর কাছে আসছিল এবং ভাব বিনিময়ের চেষ্টা করছিল, যা ছিল অত্যন্ত অস্বাভাবিক। ডুবুরি হিসাবে তাঁর বহু অভিজ্ঞতা থাকলেও ইতিপূর্বে এমন আচরণের সম্মুখীন হননি বলে জানান চ্যাং। ভিডিয়োটি দেখে বহু নেটাগরিকই মজার মজার মন্তব্য করেছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন ‘‘সে যেন বলতে চাইছিল, চুপ করো। তুমি অন্যের বাড়িতে খুব গোলমাল করছ।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কচ্ছপের অনুমতি ছাড়াই ভিডিয়োটি করছেন, এটা করার তার সম্পূর্ণ অধিকার আছে।’’

Advertisement
আরও পড়ুন