মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
লোকসভার আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণের বিল পাশ করাতে না-পারার জন্য বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বিজেপির নাম না-করে তিনি বলেন, “বাংলাকে টার্গেট (নিশানা) করেছ, তাই পরশু দিন হেরেছ, আগামী দিন দিল্লি থেকেও তোমাদের সরাব।”
মন্তেশ্বরের সভা থেকে কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যুদ্ধের গাড়ি নিয়ে এসেছে বাংলায়, যেন যুদ্ধ করবে, আমরা গণতন্ত্রের মাধ্যমে লড়াই করব।” অন্য রাজ্য থেকে এসে যারা চমকাচ্ছেন-ধমকাচ্ছেন, দিল্লির সরকার বদল হলে তাদের ক্ষীরের নাড়ু খাওয়ানো হবে বলেও কটাক্ষ করেছেন তিনি।
মন্তেশ্বরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, “বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের গীতা ছুঁইয়ে বলানো হচ্ছে, প্রতিজ্ঞা করো ভোট দেবে বিজেপিকে।” অন্য সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিকদেরও ধর্মগ্রন্থ ছুঁইয়ে এমন শপথ করানো হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
লোকসভার আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণের বিল পাশ করানো নিয়ে প্রধানমন্ত্রী এবং বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “পরশু দিন (শুক্রবার) লোকসভায় মুথ পড়েছে। ভোটে হেরে গিয়েছেন। এখন কেঁদেকেঁদে মুখরক্ষা করার চেষ্টা করছেন।” তাঁর অভিযোগ, মুখে মহিলার কথা বলা হলেও কেন্দ্রের মনে ময়লা আছে। আর তাদের সেই উদ্দেশ্য ধরা পড়তেই বিরোধীরা একজোট হয়ে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৩ সালে পাশ হওয়া নারী সংরক্ষণ বিল কেন কার্যকর হল না, সেই প্রশ্নও তোলেন তিনি।
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছে।
রবিবার চারটি জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যে প্রথম সভা তারকেশ্বরে। সেখান থেকে তিনি যাবেন কালনা, মন্তেশ্বর এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে।