মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
তৃণমূলের নির্বাচনী স্লোগান, ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’-র প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, “যতই করো হামলা, আবার তৃণমূলই জিতবে বাংলা।” একই সঙ্গে বিজেপিকে তোপ দেগে তাঁর সংযোজন, “কিচ্ছু করার নেই, তোমরা বসে উকুন বাছো।”
আলুচাষিদের নিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।
ঘরের সামনে স্বাস্থ্য পরিষেবা দিতে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেবে সরকার। তৃণমূলের নির্বাচনী প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন মমতা।
বিজেপির বিরুদ্ধে মা-বোনেদের রুখে দাঁড়ানোর আর্জি মমতার।
মমতা বলেন, “বলছে লকডাউন করবে। লকডাউন করে সবাইকে আটকে রাখবে। নোটবন্দি করে সবাইকে লাইনে দাঁড় করিয়ে রেখেছিল।”
কেন্দ্রকে তোপ দেগে মমতা বললেন, “এরা বলে ঝুট, করে লুট।” আমাকেও বলছে, আমি নাকি চোর। একই সঙ্গে তাঁর সংযোজন, “জীবনে এক টাকা মাইনে নিই না। কারও পয়সায় চা খাই না।”
বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইকে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই বলে অভিহিত করলেন মমতা। তিনি বলেন, বিজেপি কৌরব পক্ষ। আর তৃণমূল পাণ্ডব পক্ষ।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে নির্বাচনী প্রচারে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।