WB Assembly Elections 2026

বিজেপি দু’মুখো সাপ, নির্বাচনের সময় একটা ছোবল দেয়, নির্বাচনের পর আর একটা! বসিরহাটে তোপ মমতার

উত্তর ২৪ পরগনায় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরূপনগরের জনসভা সেরে বসিরহাটে তিনি পৌঁছেছেন। বসিরহাট উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা শুরু করেছে তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৪:৫৮
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৪:০২ key status

বিজেপি দু’মুখো সাপ: মমতা

বিজেপি দু’মুখো সাপ, নির্বাচনের সময় একটা ছোবল দেয়, আর নির্বাচনের পর আর একটা ছোবল দেয়। যদি ছোবল খেতে না হয়, তৃণমূলকে ভোট দিন।

timer শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৩:৫৮ key status

কাউন্টিংয়ের রেজ়াল্ট নিয়ে তবে বেরোবেন এজেন্টরা: মমতা

সকাল থেকে স্লো কাউন্টিং করে রটাবে। বিজেপির সিটগুলো আগে দেখাবে, আপনাদের সিটগুলো পরে দেখাবে। যাতে আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান। ওটা দখল করে নেবে। এটা করতে দেবেন না। কাউন্টিংয়ের রেজ়াল্ট নিয়ে তবে বেরোবেন এজেন্টরা। তার আগে বেরোবেন না।

Advertisement
timer শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৩:৫৭ key status

তৃণমূলকে একটা ভোট দেবেন, আর বদলা নেবেন: মমতা

জল্লাদ, ধর্ষণকারীদের হাত থেকে বাংলাকে রক্ষা করব। দিল্লির জমিদার, জোতদারদের বিরুদ্ধে লড়তে হবে, তৃণমূলকে একটা ভোট দেবেন, আর বদলা নেবেন।

timer শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৩:৪৬ key status

ডিলিমিটেশন করে বাংলাকে তিন টুকরো করে দেবে: মমতা

বিজেপির প্ল্যান এনআরসি করবে। ডিলিমিটেশন করে বাংলাকে তিন টুকরো করে দেবে। বাংলা ভাষায় কথা বললে বিহার, ওড়িশায় অত্যাচার করে।

Advertisement
timer শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৩:৪৩ key status

ওরা বলে এক, করে আর এক: মমতা

ওরা বলে এক। করে আর এক। মিথ্যা কথার কারখানা। ভাঁওতা দেওয়ার কারখানা। এসআইআরের নাম কাটার কারখানা। দাম বাড়াবার কারখানা। ওরা মানুষের যন্ত্রণা। বাংলাকে করে লাঞ্ছনা, বাংলাকে করে বঞ্চনা। তাই বলি বিজেপিকে ভোট দেবেন না।

timer শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৩:৩৮ key status

এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়: মমতা

এত অত্যাচার, এত অনাচার, এত ব্যাভিচার! যদি কোনও অনুপ্রবেশকারী ঢোকে তা হলে অমিত শাহের পদত্যাগ করা উচিত। এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়, এটা মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা।

Advertisement
timer শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১২:২৯ key status

বসিরহাটে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা

উত্তর ২৪ পরগনা জেলায় নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  শুক্রবার তিনি প্রথম সভা করেন স্বরূপনগরে। সেখান থেকে জনসভা সেরে তিনি বসিরহাটে পৌঁছেছেন। বসিরহাট উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহম্মদ তৌসিফুর রহমানের সমর্থনে জনসভা করছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন