West Bengal Assembly Election 2026

পশ্চিমবঙ্গে জনবিন্যাস বদলে গিয়েছে, অনুপ্রবেশকারীদের জন্য তৃণমূল এসআইআর-এর বিরোধিতা করছে, তোপ মোদীর

ভোট ঘোষণার পর বিজেপির ‘শক্ত মাটি’ উত্তরবঙ্গ থেকে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে ‘বিজয় সংকল্প সভা’য় বক্তৃতা করছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৭:৩৫
নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারের জনসভায়।

নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারের জনসভায়। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৭:৩৪ key status

অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআর-বিরোধিতা তৃণমূলের: মোদী

পশ্চিমবঙ্গে জনবিন্যাস বদলে যাচ্ছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়েছে তৃণমূল। আর এই অনুপ্রবেশকারীদের বাঁচাতেই তৃণমূল এসআইআর-এর বিরোধিতা করছে।” 

timer শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৭:১১ key status

তৃণমূলের দুর্নীতি-কাটমানিতে বিরক্ত মানুষ: মোদী

রাজ্যে তৃণমূল সরকারের দুর্নীতি-কাটমানিতে মানুষ বিরক্ত বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Advertisement
timer শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৭:১০ key status

ঘাবড়ে গিয়েছে তৃণমূল: মোদী

ব্রিগেডে বিজেপির সভার পর তৃণমূল ঘাবড়ে গিয়েছে! কোচবিহারের সভায় এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “বাংলা থেকে ভয়ে পালাবে তৃণমূল।”

timer শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৭:০৫ key status

ফের বেছে বেছে হিসাব নেওয়ার হুঁশিয়ারি

ফের বেছে বেছে হিসাব নেওয়ার হুঁশিয়ারি মোদীর মুখে। তিনি বলেন, “ভোটের পর এদের সব পাপের হিসাব হবে, বেছে বেছে হিসাব করা হবে।”

Advertisement
timer শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৭:০০ key status

মালদহের ঘটনা নিয়ে তোপ মোদীর

মালদহে এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখার ঘটনা নিয়ে সরব হলেন মোদী। তিনি বলেন, “গোটা দেশ দেখেছে, কী ভাবে বিচারকদের আটকে রাখা হয়েছিল। তৃণমূলের শাসনে বিচারকেরাও রেহাই পান না। কালিয়াচকের ঘটনা তৃণমূলের নির্মম সরকারের মহাজঙ্গলরাজের উদাহরণ।” একই সঙ্গে প্রধানমন্ত্রীর সংযোজন, “সরকার বিচারকদের নিরাপত্তা দিতে পারে না, তা হলে সাধারণ মানুষের কী অবস্থা হবে।” 

timer শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৬:৫৬ key status

অনুপ্রবেশকারীদের ঠাঁই দিয়েছে তৃণমূল: মোদী

কোচবিহারের সভায় প্রধানমন্ত্রীর অভিযোগ, অনুপ্রবেশকারীদের ঠাঁই দিয়েছে তৃণমূল। কিন্তু বিজেপি এই অনুপ্রবেশকারীদের আটকাবে বলে জানিয়েছেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৯ key status

তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছে: মোদী

তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছে। বাংলায় এখন একটাই আওয়াজ, পাল্টানো দরকার। কোচবিহারের সভায় বক্তৃতা করছেন মোদী। 

timer শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৫ key status

‘সবাইকে আমি নমস্কার জানাই’

সবাইকে নমস্কার জানিয়ে বক্তৃতা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “সবাইকে আমি নমস্কার জানাই।”

timer শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৬:৩৩ key status

সভামঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী

কোচবিহারের রাসমেলা ময়দানের সভামঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন বক্তৃতা করছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কিছু ক্ষণ পরেই বক্তৃতা করবেন মোদী। 

timer শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৩:৫০ key status

ভোট ঘোষণার পর প্রথম সভা মোদীর

ভোট ঘোষণার পর বিজেপির ‘শক্ত মাটি’  উত্তরবঙ্গ থেকে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে তাঁর ‘বিজয় সংকল্প সভা’ রয়েছে। এই সভা থেকে তিনি কী বার্তা দেন, সে দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন