WB Elections 2026

১৫ বুথের পুনর্নির্বাচনে ভোটদানের হার ছুঁয়ে ফেলল ৯০ শতাংশ, মোটের উপর ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ

বিভিন্ন আভিযোগের কারণে দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। কোন কোন বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার তালিকা আগেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শনিবার এই কেন্দ্রগুলিতে আবার ভোটগ্রহণ শুরু হল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ২০:২০
দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন চলছে শনিবার।

দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন চলছে শনিবার। ছবি: পিটিআই।

সারকথা
প্রথম দফার ভোট ছিল মোটের উপর শান্তিপূর্ণ। তবে বুধবার দ্বিতীয় দফায় বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচন চলছে।
আরও
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ২০:২২ key status

পুনর্নির্বাচনে ভোটদানের হার ছুঁয়ে ফেলল ৯০ শতাংশ

কমিশন জানিয়েছে, শনিবার দক্ষিণ ২৪ পরগনার যে দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে ভোটগ্রহণ হয়েছে, তাতে সন্ধ্যা পর্যন্ত ভোটদানের হার ৯০ শতাংশ ছুঁয়ে ফেলেছে।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৮:১৪ key status

বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার প্রায় ৮৭ শতাংশ

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত দুই বিধানসভার ১৫টি বুথের ভোটদানের হার ৮৬.৯ শতাংশ। ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোট পড়েছে ৮৭.৬ শতাংশ এবং মগরাহাটের ১১টি বুথের ভোটদানের হার ৮৬.১১ শতাংশ।

Advertisement
timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৬:১২ key status

বিকেল ৩টে পর্যন্ত ভোটের হার

বিকেল ৩টে পর্যন্ত দুই বিধানসভার ১৫টি বুথে ৭২.৪৩ শতাংশ ভোট পড়েছে। ডায়মন্ড হারবারের চারটি বুথে ভোটের হার ৭২.৩৬ শতাংশ। মগরাহাট পশ্চিমের ১১টি বুথে ভোটের হার ৭২.৫০ শতাংশ।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৫:১২ key status

মগরাহাটে সাময়িক উত্তেজনা

মগরাহাটের ইয়ারপুরে বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ। ফলে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি প্রার্থী।

Advertisement
timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৩:৫৫ key status

বেলা ১টা পর্যন্ত ভোটের হার

বেলা ১টা পর্যন্ত পুনর্নির্বাচনে ৫৫.৫৭ শতাংশ ভোট পড়েছে। ডায়মন্ড হারবারের চারটি বুথে ৫৪.৯ শতাংশ এবং মগরাহাট পশ্চিমের ১১টি বুথে ৫৬.৩৩ শতাংশ ভোট পড়েছে।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১২:১৫ key status

ভোটের নানা চিত্র

মগরাহাটের বুথে পুনর্নির্বাচনের লাইন। শনিবার।

মগরাহাটের বুথে পুনর্নির্বাচনের লাইন। শনিবার। ছবি: পিটিআই।

বুথের বাইরে ভিড় ভোটারদের। শনিবার সকালে।

বুথের বাইরে ভিড় ভোটারদের। শনিবার সকালে। ছবি: পিটিআই।

Advertisement
timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১১:৫২ key status

ভোট হার ৩৭ শতাংশ

বেলা ১১টা পর্যন্ত দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচনে প্রায় ৩৭ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের হার ৩৬.৯৯ শতাংশ। মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৩৮.২ শতাংশ। ডায়মন্ড হারবারে ৩৫.৯২ শতাংশ ভোট পড়েছে।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১১:৩১ key status

কড়া নজরদারি

বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। শনিবার।

বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। শনিবার। ছবি: পিটিআই।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৯:৫৮ key status

ভোটের হার

সকাল ৯টা পর্যন্ত ডায়মন্ড হারবার ও মগরাহাটের বুথগুলিতে পুনর্নির্বাচনে ১৬.২৩ শতাংশ ভোট পড়েছে। মগরাহাটের ১১টি বুথে ভোটের হার ১৬.৬৮ শতাংশ। ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটের হার ১৫.৮৩ শতাংশ।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৯:২১ key status

কী বলছেন ভোটারেরা

মগরাহাট পশ্চিমের একটি বুথের সামনে সকাল ৬টা ১৫ মিনিট থেকে লাইন দিয়েছেন ভোটারেরা। তাঁদের দাবি, এই ওয়ার্ড শান্তিপূর্ণ। কখনও কোনও ঝামেলা হয় না। কেন পুনর্নির্বাচন হচ্ছে, তা তাঁরা বুঝতে পারছেন না। দ্বিতীয় বার ভোট দিতে হচ্ছে বলে বাসিন্দাদের কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেন।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৯:১৭ key status

লাইনে ভোটারেরা

মগরাহাট পশ্চিমের বুথের সামনে পুনর্নির্বাচনের লাইন। শনিবার সকালে।

মগরাহাট পশ্চিমের বুথের সামনে পুনর্নির্বাচনের লাইন। শনিবার সকালে। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৮:৫৫ key status

বুথের সামনে লাইন

সকাল থেকেই পুনর্নির্বাচনের বুথগুলির সামনে লাইন দিয়েছেন মানুষ। দু’দিন আগে যে ভোট দিয়েছেন, তা বাতিল হয়ে গিয়েছে। ভোটারেরা জানাচ্ছেন, বিএলও বাড়ি বাড়ি গিয়ে শুক্রবার রাতেই তাঁদের খবর দিয়েছেন, ফের ভোট হবে। তবে ভোট দিতে কোনও সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৮:০৪ key status

মোটের উপর শান্তিপূর্ণ ভোট

সকাল থেকে পুনর্নির্বাচনে মোটের উপর শান্তিপূর্ণ পরিস্থিতি। প্রথম এক ঘণ্টায় কোনও গোলমালের খবর আসেনি।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৮:০৩ key status

বাহিনীর তৎপরতা

পুনর্নির্বাচনেও তৎপর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। বুথের সামনে কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এলাকায় জওয়ানেরা টহল দিচ্ছেন।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৭:২৩ key status

ফলতাতেও হতে পারে পুনর্নির্বাচন

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় একাধিক বুথ থেকে গোলমালের অভিযোগ উঠেছে। স্ক্রুটিনির জন্য সেখানে গিয়েছিলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে ফলতায় পুনর্নির্বাচন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৭:১৭ key status

কোথায় কোথায় ভোট

মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট হচ্ছে মগরাহাট পশ্চিমের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ এবং ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ নম্বর বুথে।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৭:১৫ key status

ভোটগ্রহণ শুরু

ডায়মন্ড হারবার এবং মগরাহাটের ১৫টি বুথে সকাল ৭টা থেকে পুনর্নির্বাচন শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০০:৩৭ key status

আগামী ৪ মে ভোটগণনা

ভোটগণনা হবে আগামী ৪ মে। গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে দিয়েছে কমিশন। ২৯৪টি আসনের ভোট গোনা হবে ৭৭টি কেন্দ্রে। তার আগে স্ট্রংরুমের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইভিএম সংরক্ষণের ওই কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরার কঠোর নজরদারি রয়েছে।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০০:৩৭ key status

শুভেন্দুর দাবি

সূত্রের খবর, দিল্লিতে পাঠানো প্রস্তাবে কমিশন-নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, ফলতার প্রায় ৩০টি বুথে পুনর্নির্বাচন করা হোক। একই দাবি জানিয়েছেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর মতেও, ফলতায় পুনর্নির্বাচন হওয়া উচিত। শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ-ও বলেন, ‘‘ডায়মন্ড হারবারে ৪টি এবং মগরাহাটে ১১টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। যদিও ডায়মন্ড হারবারে ১৬টি বুথে সমস্যা ছিল।’’

timer শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০০:৩৬ key status

কখন শুরু ভোট

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) চিঠি লিখে পুনর্নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে কমিশন। জানানো হয়েছে, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে ওই বুথগুলিতে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন