Gardening Tips

গরমে শুকিয়ে যাচ্ছে জারবেরা গাছ, এমন মরসুমে কী ভাবে যত্ন নিলে গাছ ভরবে রকমারি ফুলে

তবে ঋতুভেদে জারবেরা গাছের যত্নে বদল দরকার। না হলে প্রচণ্ড তাপে শুকিয়ে যেতে পারে গাছ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ২০:২৯
জারবেরা গাছ গরমকালে কী ভাবে যত্নে রাখবেন?

জারবেরা গাছ গরমকালে কী ভাবে যত্নে রাখবেন? ছবি: সংগৃহীত।

লাল, নীল, হলুদ— জারবেরা গাছে যখন রঙিন ফুল ফোটে, বদলে যায় বাগিচার সৌন্দর্য। এমনিতে এই গাছের পরিচর্যা তেমন কঠিন নয়। তবে ঋতুভেদে তার যত্নে বদল দরকার। না হলে প্রচণ্ড তাপে শুকিয়ে যেতে পারে গাছ।

Advertisement

গরমকালে জারবেরা গাছের যত্ন

ছাউনি: চড়া রোদ সহ্য করতে পারে না গাছটি। শীতের দিনে সরাসরি সূর্যালোকে রাখা গেলেও, গরমের সময় দরকার পড়ে ছাউনির। সকাল-বিকাল হালকা রোদ পেলেই গাছ দিব্যি বেঁচে থাকতে পারে।

জল: জারবেরা গাছ বেশি জল পছন্দ করে না। তবে মাটি শুকিয়ে গেলেও চলবে না। মাটির উপরিভাগে আঙুল দিয়ে দেখুন, শুকনো মনে হলে তবেই জল দিন। জারবেরার জন্য উপযুক্ত জলনিকাশি ব্যবস্থাযুক্ত মাটির প্রয়োজন।

ছত্রাক: জারবেরা গাছের গোড়ায় জল জমলে ছত্রাকের আক্রমণ হতে পারে। নানা রকম পোকাও হানা দেয়। গাছ সব সময় পরিষ্কার রাখুন। আলো-হাওয়া পূর্ণ জায়গায় টব রাখলে পোকার আক্রমণ এড়ানো যেতে পারে। প্রয়োজন মতো কীটনাশক প্রয়োগ করতে হবে।

সার: ফসফরাস এবং নাইট্রোজেন সমৃদ্ধ তরল সার গাছের উপযোগী। খুব বেশি নয়, স্বল্প পরিমাণে সার প্রয়োগ করুন।

Advertisement
আরও পড়ুন