সরাসরি
TMC Candidate List 2026 LIVE

মমতার বাসভবনে অভিষেক, কিছু ক্ষণের মধ্যে তৃণমূলের প্রার্থিতালিকা ঘোষণা করবেন নেত্রী, চমক কোথায়, স্পষ্ট হবে বিকেলে

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী কারা? কে কোন কেন্দ্র থেকে টিকিট পাচ্ছেন? মঙ্গলবার কালীঘাটের বাড়ি থেকে তা জানাবেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৫:১৩
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৪:৫৪ key status

মমতার বাসভবনে অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কিছু ক্ষণের মধ্যে তৃণমূলের প্রার্থিতালিকা ঘোষণা করবেন নেত্রী। 

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৩:৪৬ key status

প্রার্থিতালিকা ঘোষণার আগে তৃণমূলে যোগদান একাধিক মুখের

বিধানসভা ভোটের মুখে আবার শিবির বদলালেন শুভেন্দু-ঘনিষ্ঠ বিজেপি নেতা পবিত্র কর। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তাঁর হাত থেকে ঘাসফুল শিবিরের পতাকা তুলে নেন পবিত্র। তিনি তৃণমূলে ফিরতেই এই বিধানসভা ভোটে ‘শুভেন্দু বনাম পবিত্র’ গুঞ্জন নন্দীগ্রামে। মঙ্গলবার তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশের ঠিক আগে বিভিন্ন ক্ষেত্রের চেনা মুখ তৃণমূলে যোগদান করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। ঝাড়গ্রামে তৃণমূলে যোগ দেন সাধু রামচান মুর্মু বিশ্ববিদ্যালয়ের ল অফিসার মঙ্গল সোরেন। কৃষ্ণনগরে তৃণমূলে যোগ দিয়েছেন সমাজসেবী অভিনব ভট্টাচার্য। লালগোলার চিকিৎসক আব্দুল আজিজ এবং শমসেরগঞ্জের বাসিন্দা শিল্পপতি নূর আলম তৃণমূলে যোগ দিয়েছেন। মতুয়া সম্প্রদায়ের কৃতী ব্যক্তিত্ব চিকিৎসক অতীন্দ্রনাথ মণ্ডল যোগ দিয়েছেন তৃণমূলে।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৩:১৯ key status

শাসকদলের প্রার্থিতালিকা ঘোষণা আজই

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী কারা? মঙ্গলবার দুপুর ৩টে ১৫ মিনিটে কালীঘাটে বাড়ি থেকে সেই নামগুলি জানাবেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১২:৩১ key status

বিরোধীদের পর প্রার্থিতালিকা ঘোষণা করছে শাসকদল

রাজ্যে বিধানসভা ভোটে ২৯৪ টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। ১৪৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে বিজেপি-ও। এ বার রাজ্যের শাসকদল প্রার্থিতালিকা প্রকাশ করবে।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১১:৩৬ key status

তৃণমূলের প্রার্থী কারা?

সোমবার বিজেপি এবং বামেরা আংশিক প্রার্থিতালিকা প্রকাশ করেছে। তৃণমূলের সম্ভাব্য প্রার্থিতালিকা নিয়ে চর্চা চলছে। শোনা যাচ্ছে, এ বার তৃণমূল এক ঝাঁক তরুণ মুখকে ভোটের টিকিট দেবে।  

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন