students Union Fund west bengal

ছাত্রসংসদের নামে নেওয়া যাবে না কোনও টাকা, পড়ুয়া ভর্তির আগেই নির্দেশ কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে

এ রাজ্যে শেষবারের মতো নির্বাচন হয়েছিল ২০১৭ সাল নাগাদ। বিক্ষিপ্ত ভাবে যাদবপুর প্রেসিডেন্সি-সহ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন হয়েছিল ২০১৯ সাল নাগাদ। তার পর আর কোনও নির্বাচন হয়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৯:০১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ছাত্রসংসদ নির্বাচন হয়নি বহু বছর। তাই পড়ুয়া ভর্তির সময় ছাত্রসংসদ খাতে কোনও টাকা নিতে পারবে না কলেজ বা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানাল উচ্চ শিক্ষা দফতর।

Advertisement

১ জুন এই বিজ্ঞপ্তি জারি করে দফতর জানায়, অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নেই, তাই এই খাতে কোনও ফি নেওয়া যাবে না। পাশাপাশি সংসদের তহবিলে যে পরিমাণ অর্থ রয়েছে, তা অন্য কোনও খাতে খরচ করা যাবে না। দফতরের এক কর্তা মঙ্গলবার জানান, বহু বছর কোনও নির্বাচন হয়নি। অথচ, সংসদের নামে অর্থ নেওয়া হয়েছে। দফতর থেকে সাফ জানানো হয়েছে যে সেই সব টাকার হিসাব দাখিল করতে হবে। তিনি জানিয়েছেন, স্বচ্ছতার সঙ্গে সব রিপোর্ট না পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে।

এ রাজ্যে শেষবারের মতো নির্বাচন হয়েছিল ২০১৭ সাল নাগাদ। বিক্ষিপ্ত ভাবে যাদবপুর প্রেসিডেন্সি-সহ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন হয়েছিল ২০১৯ সাল নাগাদ। তার পর আর কোনও নির্বাচন হয়নি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য এ দিন বলেন, ‘‘ফি আদায় বন্ধ করার পাশাপাশি তহবিলের টাকা খরচের বিষয়েও যে ভাবে পদক্ষেপ করা হয়েছে সেটা খুবই ভাল। এটা জরুরি ছিল।’’

এ রাজ্যে পালা বদলের পরেই এবিভিপি ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলে। নতুন সরকার কবে ফের গোটা রাজ্যে ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দেয় সে দিকেই তাকিয়ে পড়ুয়ারা।

Advertisement
আরও পড়ুন