Russia-Ukraine War

মস্কোকে লক্ষ্য করে পর পর ড্রোন ছুড়ল ইউক্রেন! হামলা সামাল দিতে রাশিয়াকে বন্ধ রাখতে হল রাজধানীর বিমানবন্দরও

গত সপ্তাহে মস্কোর তৈল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। ওই দিনের হামলার সময়ে প্রায় ২০০ ড্রোন ধ্বংস করেছিল রাশিয়া। তার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের হামলা হল মস্কোয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৬:৪৯
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা। — ফাইল চিত্র।

রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে উড়ে এল একের পর এক ড্রোন। সোমবার ভোরে মস্কো লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছোড়া হয় বলে অভিযোগ। ভোর থেকে রাশিয়া প্রায় ৬০টি ড্রোন মাঝ-আকাশে ধ্বংস করেছে বলে দাবি। পর পর ড্রোন হানার জেরে মস্কোর চারটি বিমানবন্দরেই পরিষেবা বিঘ্নিত হয়।

Advertisement

গত সপ্তাহে মস্কোর তৈল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। ওই দিনের হামলার সময়ে প্রায় ২০০ ড্রোন ধ্বংস করেছিল রাশিয়া। তার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের হামলা হল মস্কোয়। হামলার জেরে বেশ কিছু ক্ষণের জন্য মস্কোয় বিমান পরিষেবা স্থগিত রাখা হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সোমবার সকালে জানান, মস্কোর দিকে ধেয়ে আসা প্রায় ৬০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি।

এই হামলার পর পরই মস্কোর শেরেমেতিয়েভো, দোমোদেদোভো ও ভনুকোভো বিমানবন্দর এবং শহরের সবচেয়ে নিকটবর্তী ঝুকোভস্কি বিমানবন্দর সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায়, সাময়িক ভাবে ওই বিমানবন্দরগুলির পরিষেবা স্থগিত রাখা হয়েছিল। পরে আবার তা চালু করে দেওয়া হয়। যদিও সোমবার ভোরের এই হামলার বিষয়ে ইউক্রেনের বাহিনীর তরফে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।

পরে মস্কোর দুবনায় উপগ্রহ যোগাযোগকেন্দ্র (স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার)-এ হামলা চালায় ইউক্রেনের বাহিনী। রয়টার্স সূত্রে খবর, দুবনার ক্ষতিগ্রস্ত ভবন থেকে ঘন ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। অন্য দিকে সোমবার রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনে পাঁচ জন নিহত হয়েছেন বলে জানাচ্ছে রয়টার্স।

Advertisement
আরও পড়ুন