West Bengal Election 2026

মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে হারালেন জুতো, পায়ে হাঁটলেন তৃণমূল সাংসদ

চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই। এই বিধানসভা আরামবাগ লোকসভার অন্তর্গত। তাই বিধানসভার তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে তাঁর সমর্থনে মিছিলে যোগ দিয়েছিলেন তৃণমূলের টিকিটে জয়ী সাংসদ মিতালী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৩:৩০
মিতালী বাগ।

মিতালী বাগ। — নিজস্ব চিত্র।

তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিলে যোগ দিয়েছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালী বাগ। কিন্তু সেই মিছিলেই জুতো হারিয়ে যাওয়ার জন্য তাঁকে হাঁটতে হল খালি পায়ে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ঘটনা।

Advertisement

চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই। এই বিধানসভা আরামবাগ লোকসভার অন্তর্গত। তাই বিধানসভার তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে তাঁর সমর্থনে মিছিলে যোগ দিয়েছিলেন তৃণমূলের টিকিটে জয়ী সাংসদ মিতালী। ওই মিছিলেই জুতো হারান সাংসদ। বাধ্য হয়ে বাকি পথ হাঁটেন খালি পায়ে।

খালি পায়ে হাঁটছেন সাংসদ।

খালি পায়ে হাঁটছেন সাংসদ। — নিজস্ব চিত্র।

মহকুমা শাসক দফতর চত্বরে নতুন চটি পরেন সাংসদ।

মহকুমা শাসক দফতর চত্বরে নতুন চটি পরেন সাংসদ। — নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার তাঁকে ঘাটাল মহকুমা শাসকের দফতর চত্বরে খালি পায়ে হাঁটতে দেখা যায়। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান মিছিলে হাঁটার সময়ে কর্মীদের পায়ের চাপে তাঁর চটি ছিঁড়ে যায়। তার পরে হারিয়েও যায়। মিছিলে অনেক কর্মী ও সমর্থক থাকায় রাস্তার মাঝে দাঁড়ানো সম্ভব হয়নি। তাই খালি পায়েই মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছোন তিনি।

পরে অবশ্য নতুন চটি কেনা হয়। সেই নতুন চটি পরেই তিনি উপস্থিত ছিলেন সূর্যকান্তের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে।

Advertisement
আরও পড়ুন