West Bengal SIR

শুরুই হল না এসআইআর ট্রাইবুনালের কাজ, ফলপ্রসূ হল না বৈঠক! সমস্যা বাড়তে পারে বাদ পড়া ভোটারদের

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যাতে ফের আবেদন করতে পারেন, তার জন্যই ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০১:০০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে চালু হওয়ার কথা ছিল এসআইআর ট্রাইবুনালের। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত দিন থেকে সেটা চালু হল না। সূত্রের খবর, ট্রাইবুনাল নিয়ে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে যে প্রশিক্ষণের আয়োজন করার কথা ছিল তা ফলপ্রসূ হয়নি। সে কারণেই এমন হল।

Advertisement

প্রসঙ্গত, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যাতে ফের আবেদন করতে পারেন, তার জন্যই ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যাঁরা কাজ করবেন, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। কলকাতা হাই কোর্ট সূত্রে খবর, বুধবার প্রাক্তন বিচারপতিদের সঙ্গে বৈঠক হয়েছিল কমিশনের। মুখ্যসচিবও ছিলেন সেখানে।

বৈঠকে স্থির হয়েছে জোকা জলশক্তি বোর্ডে হবে প্রশিক্ষণ। সেখানে ২১টি কক্ষ রয়েছে। প্রশিক্ষণে ১৯টি কক্ষ লাগবে। বুধবার থেকে ট্রাইবুনাল শুরু করার কথা থাকলেও প্রয়োজনীয় ‘সেটআপ’ তৈরি হয়নি বলে কমিশন সূত্রে খবর। বিষয়টি নিয়ে তারা মুখ্যসচিবকে বলেছে। সরকারের তরফে প্রয়োজনীয় বন্দোবস্ত করার কথা বলা হলেও কবে হবে, সে দিনক্ষণ জানানো হয়নি। কমিশনের আশা ২-৩ দিনের কাজ মধ্যে শুরু হবে। হাই কোর্ট সূত্রে খবর, সেই চেষ্টা চলছে। তবে একটি সূত্র জানাচ্ছে, ট্রাইবুনালের বিবেচনা প্রক্রিয়া নিয়ে কমিশনের বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নন অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ।

Advertisement
আরও পড়ুন