Naka Checking

নির্বাচনের আগে কড়া নজরদারি! পশ্চিমবঙ্গ–ঝাড়খণ্ড সীমানায় নাকা তল্লাশিতে বাজেয়াপ্ত প্রায় ১০ লক্ষ টাকা

নাকা তল্লাশির সময়ে আধিকারিকেরা টাকার বৈধ নথি চাওয়ায় গাড়ির আরোহীরা কোনও সন্তোষজনক কাগজপত্র দেখাতে পারেননি। ফলে ওই অর্থ বাজেয়াপ্ত করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৯:১২

— প্রতীকী চিত্র।

নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গ–ঝাড়খণ্ড সীমানায় জোরদার করা হয়েছে আন্ত-রাজ্য নাকা তল্লাশি। সেই তল্লাশিতেই রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

রবিবার গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুর্ডিহি চেকপোস্টে নাকা তল্লাশি চলাকালীন ঝাড়খণ্ডের দিক থেকে আসানসোলগামী একটি চারচাকার গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে নগদ ৪ লক্ষ ৬৪ হাজার ৩০০ টাকা উদ্ধার হয়। উপস্থিত আধিকারিকেরা টাকার বৈধ নথি চাওয়ায় গাড়ির আরোহীরা কোনও সন্তোষজনক কাগজপত্র দেখাতে পারেননি। ফলে ওই অর্থ বাজেয়াপ্ত করা হয়।

এর পর সোমবার সকালেও একই চেকপোস্টে তল্লাশি চলাকালীন ঝাড়খণ্ডের দিক থেকে আসা আরও একটি চারচাকার গাড়িকে আটক করা হয়। তল্লাশিতে ওই গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৪ লক্ষ টাকা নগদ। এই নাকা তল্লাশিতে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, আবগারি দফতরের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে অবৈধ নগদ লেনদেন ও বেআইনি কার্যকলাপ রুখতেই এই বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

প্রশাসন সূত্রে আরও জানা যায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সীমান্ত এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হবে এবং এই ধরনের তল্লাশি অভিযান আগামী দিনেও জারি থাকবে।

Advertisement
আরও পড়ুন