Mothabari Incident

মোথাবাড়ির ঘটনায় ধৃত ৪৭ জন অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন এনআইএ-র

মোথাবাড়ির ঘটনায় ধৃতদের আগেই পুলিশি হেফাজতে পাঠিয়েছিল মালদহের মুখ্য ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌বিচার বিভাগীয় আদালত। তখন বিচারক ৪৬ জনেরই জেল হেফাজতের নির্দেশ দেন। এ বার অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইল এনআইএ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৬:৫৪
NIA appeals court to take custody of accused of Mothabari case

অভিযুক্তদের হেফাজতে চাইল এনআইএ। ছবি: সংগৃহীত।

মোথাবাড়ির ঘটনায় ধৃত ৪৭ জন অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ইতিমধ্যেই এই ঘটনায় ১২টি এফআইআর দায়ের হয়েছে। প্রসঙ্গত, এই ঘটনায় ধৃতদের আগেই পুলিশি হেফাজতে পাঠিয়েছিল মালদহের মুখ্য ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌বিচার বিভাগীয় আদালত। তখন বিচারক ৪৬ জনেরই জেল হেফাজতের নির্দেশ দেন। এ বার অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইল এনআইএ।

Advertisement

এনআই সূত্রে খবর, মোথাবাড়ির ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় খুনের চেষ্টা, অন্যায় ভাবে আটক করা, বেআইনি জমায়েত, বেআইনি জমায়েত সরাতে গেলে সরকারি কর্মীদের উপর হামলা, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, সরকারি কর্মীদের আদেশ অমান্য করা, সরকারি কর্মীদের আঘাত করা, সরকারি কর্মীকে মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুর, অপরাধমূলক ভীতি প্রদর্শন, দীর্ঘ সময় জাতীয় সড়ক আটকে রেখে বেআইনি অবরোধ করা, এই ধারায় মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে গত সপ্তাহের বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের মোথাবাড়ি, সুজাপুর-সহ বিভিন্ন এলাকা। এসআইআরের কাজে নিযুক্ত সাত জন বিচারককে কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতরে রাত পর্যন্ত আটকে রাখে উত্তেজিত জনতা। সেই বিষয় গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। রাজ্য পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত জানিয়েছিল, সিবিআই বা এনআইএ-কে দিয়ে তদন্ত করাতে হবে। সেই মতো কমিশন তদন্তভার এনআইএর হাতে দেয়।

Advertisement
আরও পড়ুন