NIT Durgapur Recruitment 2026

সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট নেবে দুর্গাপুরের এনআইটি, আবেদনের শেষ দিন ১৩ জুলাই

প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৪:৪৫
এনআইটি দুর্গাপুর।

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

গবেষণার কাজে কর্মী নিয়োগ করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট নেওয়া হবে। প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে ৫৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে (https://nitdgp.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ জুলাই ২০২৬। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন