BHU Recruitment 2026

কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিগ্রি-সহ কাজের অভিজ্ঞতা থাকলেই মিলবে সুযোগ, কর্মীর খোঁজে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠানের নিউরোলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৭
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement

ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের নিউরোলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ রয়েছে একটি। প্রতি মাসে ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র ইমেল করতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যে। এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন