বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ দিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানের মলিকিউলার অ্যান্ড হিউম্যান জেনেটিক্স বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রথম দু’বছর প্রতি মাসে ৩৭ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে। তৃতীয় বছর ৪২ হাজার টাকা করে ফেলোশিপ মিলবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি অথবা মলিকিউলার অ্যান্ড হিউম্যান জেনেটিক্স বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি সিএসআইআর ইউজিসি নেট অথবা গেট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ১০ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।