IGNOU Re-Registration

‘মুক্ত ও দূরশিক্ষা’য় পড়াশোনা! ইগনু-তে রি-রেজিস্ট্রেশন না করলে হতে পারে সমস্যায়

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, রেজিস্ট্রেশন মূল্য ৩০০ টাকা করে ধার্য করা হয়েছে। পাশাপাশি ২০০ টাকা অতিরিক্ত জমা দিতে হবে বিলম্বে ভর্তি হতে চাইলে। রি-রেজিস্ট্রেশন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও পুরনো শিক্ষার্থীদের করতেই হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৮:৪৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

‘মুক্ত ও দূরশিক্ষা’ (ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং, ওডিএল) এবং অনলাইন কোর্সের জন্য ভর্তির জন্য রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি করা হল। ইগনু-র ওয়েবসাইট বা সমার্থ পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

Advertisement

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, রেজিস্ট্রেশন মূল্য ৩০০ টাকা করে ধার্য করা হয়েছে। পাশাপাশি ২০০ টাকা অতিরিক্ত জমা দিতে হবে বিলম্বে ভর্তি হতে চাইলে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও পুরনো শিক্ষার্থীদের রি-রেজিস্ট্রেশন করতেই হবে। যাঁরা একটি সেমেস্টারে পড়ার পর, পরবর্তী শিক্ষাবর্ষে উত্তীর্ণ হতে চান, তাঁদের জন্য রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি বাধ্যতামূলক।

কী ভাবে আবেদন করবেন?

ইগনু-র অফিসিয়াল https://ignou.samarth.edu.in/index.php/site/login পোর্টালে যেতে হবে।

এনরোলমেন্ট নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।

পরবর্তী সেমিস্টার বা শিক্ষাবর্ষের জন্য কোর্স নির্বাচন করতে হবে।

অনলাইনে রি-রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

ভবিষ্যতের জন্য কনফার্মেশন রসিদ ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

আবেদন প্রক্রিয়া শুরু করার আগে প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যগুলি প্রস্তুত রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ১০ সংখ্যার এনরোলমেন্ট নম্বর, জন্মতারিখ, এবং আগামী সেশনে যে কোর্সগুলি নিতে চান তার তালিকা সঙ্গে রাখতে বলা হয়েছে। আবেদনের শেষ দিন ১৫ জুলাই।

Advertisement
আরও পড়ুন