ক্রীড়ামন্ত্রকের উদ্যোগ। ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত তৎকালীন মেয়র। টাকা বরাদ্দও হয়েছিল। অথচ কাজের কাজ কিছুই হয়নি। টালায় হয়নি স্টেডিয়াম। ফাঁকা মাঠে সম্বল শুধু দীর্ঘশ্বাস। প্রাক্তনের অসম্পূর্ণ কাজ কি শেষ করবে বর্তমান সরকার? এক দশকের অপেক্ষা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।