BOB Recruitment 2026

ব্যাঙ্ক অফ বরোদায় কর্মীর খোঁজ, রাজ্যের কোন কোন জেলায় নিযুক্তদের পোস্টিং হতে পারে?

নিযুক্তদের পারিশ্রমিক হবে ১৫,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ২০:৩৬
Bank of Baroda

ব্যাঙ্ক অফ বরোদা। ছবি: সংগৃহীত।

ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি ব্যাঙ্কের তরফে কর্মখালির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, রাজ্যের দু’টি জেলায় কর্মী প্রয়োজন। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে অফলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে বিজ়নেস করেসপন্ডেন্ট কোঅর্ডিনেটার পদে। মোট দু’টি শূন্যপদ রয়েছে। তাঁদের পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। পদ অনুযায়ী, নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর থেকে তিন বছর পর্যন্ত। নিযুক্তদের পারিশ্রমিক হবে ১৫,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।

সংশ্লিষ্ট পদে আবেদনের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি জানাতে হবে। আগামী ২২ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আরও পড়ুন