Bankura University Recruitment 2024

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

আগামী ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪
Bankura University

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

রাজ্যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগে থেকে কোনও আবেদনপত্র পাঠাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিভাগের জন্য এই নিয়োগ। বিভাগে নিয়োগ হবে স্পেশ্যাল লেকচারার পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদ বা আবেদনকারীদের বয়ঃসীমার বিষয়ে কিছু জানানো হয়নি। তবে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিভাগে স্পেশ্যাল লেকচারাররা সংশ্লিষ্ট বিভাগে যে ক’টি ক্লাস নেবেন, তার ভিত্তিতে এবং প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনে তাঁদের পারিশ্রমিক দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের পদার্থবিদ্যা নিয়ে এমএসসিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, তাঁদের পদার্থবিদ্যায় নেট/ সেট উত্তীর্ণ হওয়াও জরুরি।

আগামী ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল সাড়ে ১১টার মধ্যে যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বিশদ জানতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন