ছবি: এআই সহায়তায় তৈরি।
নূপুর মেয়েদের অতি পছন্দের গয়নাগুলির মধ্যে একটি। যুগের পর যুগ ধরে জাতিকারা পায়ে নূপুর পরে আসছেন। যদিও আজকাল পায়ে নূপুর পরার চল অনেক কমে গিয়েছে। আগেকার দিনে প্রায় সব মেয়েকেই পায়ে নূপুর পরতে দেখা যেত। আজকাল অনেকে আবার এক পায়ে নূপুর পরেন, যাকে অনেকে অ্যাংক্লেটও বলে থাকেন। সাধারণত পায়ে আমরা রুপোর তৈরি নূপুরই পরে থাকি। অনেকে আবার সোনার তৈরি নূপুরও পরেন। তবে এই দুই ধাতু পায়ে পরায় কোনও বাধা নেই তো? শাস্ত্রমত জেনে নিন।
রুপোর বা সোনার নূপুর পরায় কোনও বাধা রয়েছে কি?
বহু যুগ ধরেই মহিলারা পায়ে রুপোর তৈরি নূপুর পরে আসছেন। এতে ভুল কিছু নেই। উল্টে পায়ে রুপোর তৈরি নূপুর পরলে ভালই হয়। কিন্তু সোনার তৈরি নূপুর পায়ে পরা অনুচিত। এতে মা লক্ষ্মী রুষ্ট হন।
রুপোর নূপুর পরার উপকারিতা: