Govt Jobs for Engineers 2026

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থায় ইঞ্জিনিয়ার প্রয়োজন, কোথায় হবে পোস্টিং?

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর বেঙ্গালুরুর দফতরে ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। নিযুক্তেরা প্রতি মাসে ৪০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা বেতন পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৫:০৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ পেতে পারেন ইঞ্জিনিয়ারেরা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এমন ব্যক্তিদের আবেদনের সুযোগ দেবে। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৮টি শূন্যপদে ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। উল্লিখিত পদে নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে রয়েছে বেশ কিছু শর্ত।

Advertisement

ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, সাইবার সিকিউরিটি— উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের দু’বছর থেকে পাঁচ বছর ফিল্ড ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে নেটওয়ার্কিং কিংবা সাইবার সুরক্ষা বিভাগের অধীনে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার পদপ্রার্থীদের বয়স ৩৫ বছর এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের মোট চার বছরের চুক্তিতে কাজ করতে হবে। তাঁরা প্রতি মাসে ৪০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা বেতন পাবেন। নিযুক্তদের সংস্থার নয়া দিল্লির দফতরে নেটওয়ার্ক অ্যান্ড সাইবার সিকিউরিটি স্ট্যাটেজিক বিজ়নেস ইউনিট-এর অধীনে কাজ করতে হবে।

উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও। আবেদনমূল্য ৪০০ টাকা। যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনের শেষ দিন ২৪ মার্চ।

Advertisement
আরও পড়ুন