BEL Recruitment 2026

ভারত ইলেকট্রনিক্স খুঁজছে ইঞ্জিনিয়ার, কোন পদে, কোন যোগ্যতায় মিলবে সুযোগ?

নিযুক্তদের বেতন হবে মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৫:০৮
BEL

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ (বেল) স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে। মঙ্গলবারই এই মর্মে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, নেটওয়ার্ক এবং সাইবার সিকিউরিটি বিভাগে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। এ জন্য প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

সংস্থায় সিনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা পাঁচ। নিয়োগের পর কর্মীদের পোস্টিং দেওয়া হবে নয়া দিল্লিতে। তাঁদের বেতন হবে মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন-এ বিই বা বিটেক যোগ্যতা থাকতে হবে। প্রয়োজন চার বছরের পেশাগত অভিজ্ঞতাও।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। পাঠাতে হবে। অনলাইনে আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৬০০ টাকা। আগামী ৩০ মার্চ আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন