SAIL Recruitment 2026

বোকারো জেনারেল হাসপাতালে ১২ জন বিশেষজ্ঞ প্রয়োজন, চিকিৎসক হলেই মিলবে সুযোগ

পদ অনুযায়ী, নিযুক্তদের পারিশ্রমিক মাসে ন্যূনতম ৯০,০০০ টাকা থেকে সর্বাধিক ২, ৫০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৪:৪৫
Bokaro Steel Plant

বোকার স্টিল প্ল্যান্ট। ছবি: সংগৃহীত।

ঝাড়খণ্ডের বোকারোতে পরামর্শদাতা নিয়োগ করবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেইল)। বোকারো জেনারেল হাসপাতালে মিলবে কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের মূল্যায়ন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

বোকারো জেনারেল হাসপাতালে সুপার স্পেশ্যালিস্ট, স্পেশ্যালিস্ট এবং জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ১২। প্রাথমিক ভাবে পরামর্শদাতাদের চাকরির মেয়াদ থাকবে এক বছর। পরবর্তীকালে চুক্তির মেয়াদ বৃদ্ধি করে সর্বাধিক তিন বছর করা হতে পারে। পদ অনুযায়ী, নিযুক্তদের পারিশ্রমিক মাসে ন্যূনতম ৯০,০০০ টাকা থেকে সর্বাধিক ২, ৫০,০০০ টাকা হতে পারে।

প্রতি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি পৃথক। তবে তাঁদের বয়স ৬৯ বছরের মধ্যে হওয়া জরুরি। পাশাপাশি, তাঁদের সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীও হতে হবে।

আগামী ১৭ মার্চ সকাল ৯টায় হাসপাতালে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে তার আগে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

Advertisement
আরও পড়ুন