Management Trainee Recruitment 2026

ম্যানেজমেন্ট ট্রেনি খুঁজছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, কারা প্রশিক্ষণ নিতে পারবেন?

প্রশিক্ষণের জন্য যাঁদের বেছে নেওয়া হবে, তাঁদের বয়স ২৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:০২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় ম্যানেজমেন্ট ট্রেনি প্রয়োজন। তাঁদের নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। সংস্থার ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ হাতে কলমে শেখানো হবে।

Advertisement

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। ওই সংস্থার বেঙ্গালুরুর দফতরে তাঁদের প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) কিংবা সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের (সিএমএ) বেছে নেওয়া হবে।

প্রার্থীদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া কিংবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ায় নাম নথিভুক্ত থাকা বাঞ্ছনীয়। পাশাপাশি, তাঁদের বয়স অনূর্ধ্ব ২৫ বছর হতে হবে।

মোট তিন বছরের চুক্তিতে ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে প্রশিক্ষণ এবং কাজ চলবে। প্রথম বছরে ২৫ হাজার, দ্বিতীয় বছরে ২৭ হাজার এবং তৃতীয় বছরে ৩০ হাজার টাকা প্রতি মাসে ভাতা হিসাবে দেওয়া হবে।

এর জন্য আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। আলাদা করে কোনও আবেদনপত্র পাঠানোর দরকার নেই। ২৭ এপ্রিল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর বেঙ্গালুরু দফতরে উপস্থিত থাকতে হবে।

Advertisement
আরও পড়ুন