WB Govt Job 2026

বীরভূমের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মীর খোঁজ, আবেদন করবেন কী ভাবে?

জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ। শূন্যপদ চারটি। প্রথমে এক বছর কাজের মেয়াদ থাকবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৫:১২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বীরভূম জেলার রামপুরহাট স্বাস্থ্য বিভাগে কর্মখালি। এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বীরভূমের প্রশাসনিক ওয়েবসাইটে।

Advertisement

কমিউনিটি হেল্‌থ অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ নার্স নিয়োগ করা হবে। জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ। শূন্যপদ চারটি। প্রথমে এক বছর কাজের মেয়াদ থাকবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। কমিউনিটি হেল্‌থ অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসে ১৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। স্টাফ নার্স পাবেন ২৫ হাজার টাকা মাসে। আবেদনের জন্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং-এ স্নাতক হতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

বীরভূমের প্রশাসনিক ওয়েবসাইটে https://birbhum.gov.in/ যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। রেজিস্ট্রেশন এবং আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ২ এপ্রিল। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বীরভূমের প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে।

Advertisement
আরও পড়ুন